- - -

সোমালিয়ান পাইরেটস অন বোর্ড, বাঁচি থাকলে দেখা হবে

Print News

সোমালিয়ান পাইরেটস অন বোর্ড, বাঁচি থাকলে দেখা হবে

 

ভারত মহাসাগরে সোমালিয়ার জলদস্যুদের হাতে জিম্মি বাংলাদেশি জাহাজের এবি (অ্যাবল সিম্যান) হিসেবে কর্মরত মোহাম্মদ আনারুল হক রাজু (২৯) তার বড় ভাই মো জিয়াউল রনিকে খুদে বার্তা পাঠিয়েছেন। সেখানে তিনি লিখেছেন, ‘সোমালিয়ান পাইরেটস অন বোর্ড, বাঁচি থাকলে দেখা হবে, দোয়া কইরেন।’

অপহৃত মোহাম্মদ আনারুল হক রাজু নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার রামপুর ইউনিয়নের (আজিজুল হক মাস্টারের বাড়ি) আজিজুল হক মাস্টার ও দৌলত আরা বেগমের ছেলে। তিনি অবিবাহিত। দুই ভাই ও এক বোনের মধ্যে তিনি তৃতীয়।

রাজু বামনী উচ্চ বিদ্যালয় থেকে ২০১২ সালে এসএসসি পাস করেন। এরপর বামনী কলেজ থেকে এইচএসসি পাস করেন। চট্টগ্রামের ন্যাশনাল মেরিটাইম ইনস্টিটিউট (এনএমআই) থেকে সিডিসি কোর্চ সম্পূর্ণ করেন।

রাজুর বড় ভাই মো জিয়াউল রনি সরেজমিন বার্তা কে বলেন, আমরা দুই ভাই এক বোন। রাজু সবার ছোট। ২০১৬ সালে সে জাহাজে চাকরি নেয়। গত ৮ বছর ধরে সে জাহাজ কর্মরত রয়েছে। গত নভেম্বরে সে সিঙ্গাপুর থেকে জাহাজে ওঠে। গতকাল সে আমার মোবাইলে মেসেজ লিখে পাঠায়, ‘সোমালিয়ান পাইরেটস অন বোর্ড, বাঁচি থাকলে দেখা হবে, দোয়া কইরেন।’

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa