- - -

বাংলাদেশ ছাত্রলীগের নির্দেশনায় ছাত্রনেতা সোহেল এর ইফতার বিতরণ

Print News

বাংলাদেশ ছাত্রলীগের নির্দেশনায় ছাত্রনেতা সোহেল এর ইফতার বিতরণ

 

মাহে রমজানকে সামনে রেখে বিগত ১১ ই মার্চ ৮ টি নির্দেশনা প্রদান করে ছাত্রলীগের সকল নেতা-কর্মীদের উদ্দেশ্যে একটি প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করেন বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনান।

তারই ধারাবাহিকতায় আজ থেকে নগরীর সরকারি হাজি মুহাম্মদ মহসিন কলেজের মুল ফটকের সামনে শিক্ষার্থী, শ্রমজীবী ও অসহায় মানুষদের মাঝে ইফতার বিতরণ করেন মহসিন কলেজ ছাত্রলীগ নেতা মাঈন উদ্দিন সোহেল।

এই সময় ছাত্রলীগ নেতা সোহেল বলেন, বাংলাদেশের ইতিহাসের বাঁকে বাঁকে মানবিকতা, সংকট কিংবা সংগ্রামের প্রতিটি অধ্যায়ে ছাত্র সমাজের নেতৃত্বে যেই সংগঠনটি ভুমিকা রেখে আসছে সেটিই বাংলাদেশ ছাত্রলীগ। আমাদের আজকের এই কর্মসূচী তারই একটি অংশ।

উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন মহসিন কলেজ ছাত্রলীগ নেতা তামজিদুল ইসলাম, ইমরান খান আয়ান, মোহাম্মদ কাউসার, মুহাম্মদ শাকিল, শাহাদাত বিন ইকরাম, তারিবুন চৌধুরী, রিয়াজ মাহমুদ, আরমান উল্লাহ, মো:হাসান, রিহান উদ্দিন, আরফান খান, মুহাম্মদ ইমরান প্রমুখ।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa