- - -

চিলমারী নৌ-বন্দর পরিদর্শন করলেন ভূটানের রাষ্ট্রদূত এইচ ই মি. রিনচেন কুয়েনসিল

Print News

চিলমারী নৌ-বন্দর পরিদর্শন করলেন ভূটানের রাষ্ট্রদূত এইচ ই মি. রিনচেন কুয়েনসিল

 

কুড়িগ্রামের চিলমারীতে অবস্থিত চিলমারী নৌ-বন্দর পরিদর্শন করেছেন, বাংলাদেশে নিযুক্ত ভুটানের রাষ্ট্রদূত এইচ ই মি. রিনচেন কুয়েনসিল। আজ সোমবার (১২ ই মার্চ) সকালে ব্রহ্মপুত্র নদের তীরে চিলমারী নৌ-বন্দর পরিদর্শন করেছেন। এ সময় উপস্থিত ছিলেন কুড়িগ্রাম- ৪ আসনের সংসদ সদস্য বিপ্লব হাসান পলাশ এমপি, ডিপার্টমেন্ট অব ইন্ডাস্ট্রি ভুটানের ডিজি চ্যামিটেসরিন, চিপ ট্রেড অফিসার কিনলে ইয়াংজন, ভুটানের ঢাকা এ্যাম্বাসির কাউন্সিলর জিকরেল টাসরিন, বাংলাদেশ অর্থনৈতিক কর্তৃপক্ষ(বেজা)’র মহা-ব্যবস্থাপক (অর্থ বাজেট) শেখ মোঃ যোবায়েদ হোসেন, কুড়িগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ, চিলমারী উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ রুকুনুজ্জামান শাহীন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ মিনহাজুল ইসলাম, উপজেলা আ’লীগ সভাপতি অধ্যক্ষ মোঃ জাকির হোসেন, সাধারন সম্পাদক মোঃ রেজাউল করিম লিচুসহ আরও অনেকে উপস্থিত ছিলেন। পরে পরিদর্শন শেষে জেলা পরিষদ ডাক বাংলোয়, অতিথিদের জন্য স্থানীয় শিল্পিদের পরিবেশনায় এক মনোজ্ঞ সাংস্কৃতি ভাওয়াইয়া গানের আয়োজন করা হয়েছে। এর পরে তিনি সোনাহাট স্থলবন্দর পরিদর্শনের উদ্দেশ্যে যাত্রা করেন। বলে জানান যায়।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa