- - -

ক্লিন সিটি গ্রীণ সিটি বাস্তবায়নে স্মার্ট চট্টগ্রাম গড়তে হকার উচ্ছেদ কার্যক্রম জোরালো করতে হবে

Print News

স্মারকলিপি প্রদানকালে এ্যাড ভিশন বাংলাদেশের দাবি
ক্লিন সিটি গ্রীণ সিটি বাস্তবায়নে স্মার্ট চট্টগ্রাম গড়তে হকার উচ্ছেদ কার্যক্রম জোরালো করতে হবে

 

বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল ও সাহসী নেতৃত্বে বাংলাদেশ আজ অবাক বিস্ময়ে এগিয়ে যাচ্ছে। বাংলাদেশ আজ উন্নয়ন ও অগ্রগতিতে বিশ্বের বহু উন্নয়নশীল দেশকে পেছনে ফেলে সামনে দাঁড়িয়ে আছে। ডিজিটাল বাংলাদেশের উত্তরণের পর বাংলাদেশ এখন স্মার্ট বাংলাদেশের পথে এগিয়ে যাচ্ছে। চট্টগ্রামের দায়িত্ব প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজ দায়িত্বে নিয়ে চট্টগ্রামের উন্নয়ন করছেন। তিনি চট্টগ্রামকে আধুনিক নগরী হিসেবে গড়তে স্মার্ট চট্টগ্রাম গড়ার লক্ষ্যে কাজ করছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার অঙ্গীকার ও প্রতিশ্রুতি বাস্তবায়নে চট্টগ্রামকে ক্লিন সিটি গ্রীণ সিটি বাস্তবায়নপূর্ক স্মার্ট চট্টগ্রাম গড়তে হকার উচ্ছেদ কার্যক্রম অব্যাহত রাখতে হবে। চট্টগ্রামের পরিবেশ সংগঠন এ্যাড ভিশন বাংলাদেশের উদ্যোগে চট্টগ্রামকে স্মার্ট চট্টগ্রাম গড়তে হকার উচ্ছেদ কার্যক্রম অব্যাহত রাখার দাবিতে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার বরাবরে স্মারকলিপি প্রদানকালে এ্যাড ভিশন বাংলাদেশের নেতৃবৃন্দ এ দাবি জানান।
চট্টগ্রামের পরিবেশ সংগঠন এ্যাড ভিশন বাংলাদেশের উদ্যোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অঙ্গীকার ক্লিন সিটি গ্রীণ সিটি স্মার্ট চট্টগ্রাম গড়তে হকার উচ্ছেদ কার্যক্রম অব্যাহত রাখার দাবিতে আজ ৫ মার্চ মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার বরাবরে স্মারকলিপি প্রদান করেন। চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের পক্ষে স্মারকলিপি গ্রহণ করেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার ( উন্নয়ন) মো : আনোয়ার পাশা। স্মারকলিপি প্রদানকালে এ্যাড ভিশন বাংলাদেশের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা শেখ নওশেদ সরোয়ার পিল্টুর নেতৃত্বে উপস্থিত ছিলেন সংগঠনের মহাসচিব মো মাসুদ রানা, যুগ্ম মহাসচিব স ম জিয়াউর রহমান, উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা এস এম লিয়াকত হোসেন, সংগঠনের কর্মকর্তা মো হাসান মুরাদ, মাইকেল দে, অজয় বড়ুয়া, মোহাম্মদ রফিক, মো কালিম শেখ, মোহাম্মদ মোস্তফা প্রমুখ।
স্মারকলিপি গ্রহণকালে অতিরিক্ত বিভাগীয় কমিশনার ( উন্নয়ন ) মো : আনোয়ার পাশা বলেন, সরকার জনবান্ধব, জনগণের কল্যাণে কাজ করছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজ দায়িত্ব চট্টগ্রামের উন্নয়ন করছেন। তিনি চট্টগ্রামকে স্মার্ট সিটি গড়তে চান এবং চট্টগ্রাম সিটি মেয়র ক্লিন সিটি গ্রীণ সিটি গড়তে চান। তাই স্মার্ট চট্টগ্রাম গড়তে হকার উচ্ছেদ কার্যক্রম জোরদার করতে হবে। আর এ হকার উচ্ছেদ কার্যক্রম চলমান রাখতে সরকারি সংস্থার সাথে সচেতন নাগরিকদেরও এগিয়ে আসতে হবে।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa