- - -

ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় নদী থেকে কাস্টমস কর্মকর্তার লাশ উদ্ধার

Print News

ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় নদী থেকে কাস্টমস কর্মকর্তার লাশ উদ্ধার

 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা সদরের বাসিন্দা ও কাস্টমস কর্মকর্তা মোহাম্মদ কামাল হোসেনের (৪৫) লাশ উদ্ধার করা হয়েছে। মুন্সিগঞ্জের মুক্তারপুর এলাকায় ধলেশ্বরী নদীতে কচুরিপানার মধ্যে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করেছে নৌ পুলিশ।
নিহতের পরনে ছাই কালারের সেন্টু গেঞ্জি ও কালো প্যান্ট ছিল।
শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে ধলেশ্বরী নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়। কামাল হোসেন বোয়ালমারী পৌরসভার পশ্চিম কামারগ্রামের সাবেক ব্যাংক কর্মকর্তা মোহাম্মাদ আলী আবজালের ছেলে। তিনি ঢাকা কাস্টমস অফিসে কর্মরত ছিলেন।
মুক্তারপুর নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ সাজ্জাদ করিম বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তে পাঠানোর প্রক্রিয়া চলছে। স্থানীয় থানা-পুলিশের মাধ্যমে পরিবারের কাছে খবর পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, নিহতের শরীরে কোন আঘাতের চিহ্ন ছিল না। চেহারাও ছিল স্পষ্ট।
এ ব্যাপারে বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম বলেন, লাশটি কাস্টমস কর্মকর্তা বোয়ালমারীর কামাল হোসেনের বলে শনাক্ত করা হয়েছে। বাকি কার্যক্রম প্রক্রিয়াধীন।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa