- - -

মিরসরাইয়ে কার-ছত্রছায় নগদ ৭০ হাজার ৫০০ টাকা লুট গ্রেফতার ১,জন

Print News

মিরসরাইয়ে কার-ছত্রছায় নগদ ৭০ হাজার ৫০০ টাকা
লুট গ্রেফতার ১,জন

 

গ্রেফতার হয়নি অন্য আসামি। চট্টগ্রামের মিরসরাইয়ে বামন সুন্দর দারোগার হাটের এক দোকান কর্মচারীকে বাড়ী ফেরারপথে রাতের আঁধারে মারধর করে তার সাথে থাকা দোকানের নগদ ৭০হাজার ৫ শত টাকা লুট করে নিয়ে যায়।

গত ১৮ ফেব্রুয়ারী রবিবার দিবাগত রাত সাড়ে ৯ টার সময় উপজেলার মিরসরাই থানাধীন ১০ নং মিঠানালা ইউনিয়নের ৫ নংওয়ার্ডের বার ভূঁইয়া বাড়ীর সামনে এ ঘটনা ঘটে। ঘটনায় ক্ষতিগ্রস্ত বামন সুন্দর দারোগার হাটের রংধনু সু স্টোরের কর্মচারী সাহিদুল আলম সাকিব (৩০) বাদী হয়ে গতকাল শনিবার ২৪ ফেব্রুয়ারী বাদী হয়ে ৩ জনকে নামীয় এবং অজ্ঞাত আরো ২/৩ জনকে বিবাদী করে মিরসরাই থানায় একটি মামলা (১১) দায়ের করেন। মামলার বিবাদীগণ হলো

১০ নং মিঠানালা ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের পশ্চিম মিঠানালা গ্রামের বার ভূঁইয়া বাড়ীর মৃত ফজল হকের ছেলে মো: দিদার হোসেন (৩৫) তারই সহোদর মো :মফিজ (৩০) এবং একই বাড়ীর দিদারের ছেলে সায়মন (১৯) ও অজ্ঞাত আরো ২/৩ জন। এরা সবাই বিএনপি রাজনীতির সাখে জডিত,সবকার দলিয় রাজনীতি ছত্রছায় বিভিন্ন চুরি ছিনতাই.সহ নানা অপর্কমের সাথে জড়িত। এবং দোকান মালিক মোঃতসলিম উদ্দিের( ১০নংইউনিয়ন আওয়ালীগ সদস্য)বর্তমান রাজনীতির ছত্রছায় দূবৃত্তদের কারা লালন পালন করেন তা আমাদের নজরে রাখা দরকার। তাঁর বর্ণনাকৃত তথ্যসূত্রে জানা

যায়,ঘটনার দিন দোকান মালিক তসলিম উদ্দিন দেকানে না থাকায় দোকানের কর্মচারী সাকিবকে ১৮তারিখ রাতে দোকানের ক্যাশ থেকে নগদ ৭০ হাজার টাকা নিয়ে দোকান বন্ধ করে বাড়ীতে চলে যেতে বলেন কারণ ফেনী এক দোকানে হালখাতা করার জন্য ১৯তারিখ সকালে ফেনী চলে যেতে হবে।মালিকের কথামত সাকিব টাকা নিয়ে সিএনজিচালিত অটোরিকশা যোগে বাড়ী ফেরার পথে বিবাদীগণ তাদের বাড়ীর সামনে সিএনজি অটোরিকশার গতিরোধ করে সাকিবকে

এলোপাতাড়ি মারধর করে রক্তাক্ত জখম করে তার সাথে থাকা ৭০হাজার ৫শত টাকা লুট করে নিয়ে যায়।
এঘটনায় দোকানের মালিক স্থানীয় ইউপি চেয়ারম্যান আবুল কাসেমকে জানালে তিনি বিচারের আস্বস্ত করে বিবাদীদের পক্ষ নিয়ে প্রহসের রায় ঘোষণা করেন। বিবাদীদের মাত্র ২০হাজার টাকা জরিমানা করেন বলে জানান তসলিম উদ্দিন। এঘটনায় ক্ষতিগ্রস্তরা সুবিচার না পেয়ে থানায় মামলা দায়ের করেন। এদিকে উক্ত ঘটনায় থানা পুলিশ অভিযান চালিয়ে মামলার ২ নং বিবাদী মো মফিজকে গ্রেফতার করে বিজ্ঞ আদাতলে প্রেরন করেন।

এবিষয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান আবুল কাশেম বলেন, তসলিম আমার কাছে মৌখিকভাবে বিষয়টি জানালে আমি এলাকার শান্তি শৃংখলা রক্ষায় গ্রামবাসীদের নিয়ে আমার বাড়ীতে মৌখিক আলোচার জন্য একটি বৈঠক করি। সেখানে বিবাদী পক্ষ ক্ষতিপূরণ বাবদ ২০ হাজার টাকা দিবেন বলে জানালে বাদী পক্ষ তা না মানায় বৈঠক শেষ করা হয়।
এবিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা মিরসরাই থানার এসআই জাহিদুল ইসলাম আরমাম বলেন, দোকান কর্মচারীকে মারধর ও টাকা নিয়ে যাওয়ার বিষয়ে থানা একটি মামলা দায়ের করা হয়। সে ঘটনায় এজাহার নামীয় একজনকে গ্রেফতার করা হয়েছে। বাকীদের কে গ্রেফতারের অভিযান চলছে।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa