- - -

বৃহস্পতিবার সন্দ্বীপ উপজেলা পরিষদের উপ-নির্বাচন

Print News

সন্দ্বীপ উপজেলা পরিষদের উপ-নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ২৫ মে বৃহস্পতিবার। নির্বাচনে চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন , উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক ভাইস চেয়ারম্যান মাঈন উদ্দিন মিশন (নৌকা), মুক্তিযুদ্ধকালীন মুজিব বাহিনীর সন্দ্বীপ উপজেলার প্রধান ও সাবেক পৌর প্রশাসক বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম (আনারস), জাসদ মনোনীত বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম মাহমুদ (মশাল) ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান বেলাল (দোয়াত কলম)।
এদিকে আনারস প্রতীককে সমর্থন দিয়ে মশাল ও দোয়াত কলম প্রতীকের প্রার্থীরা তাদের প্রার্থিতা প্রত্যাহার করেছেন। ফলে নির্বাচনে লড়াই হবে নৌকা ও আনারস প্রতীকের প্রার্থীর মধ্যে।
১৫টি ইউনিয়ন পরিষদ ও একটি পৌরসভা নিয়ে গঠিত সন্দ্বীপ উপজেলার মোট ৮৬টি কেন্দ্রের ৫৭২টি বুথে ১ লাখ ২১ হাজার ৭৩৫ জন পুরুষ এবং ১ লাখ ১৭ হাজার ৮৭৫ জন মহিলাসহ মোট ২ লাখ ৩৯ হাজার ৬১০ জন ভোটার ভোট প্রদান করবেন।

Loading

Facebook
Twitter
LinkedIn
ভূমি প্রতিমন্ত্রী আজ ২০ ১১ ২০২৬ হা...ারী মাদ্রাসার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন

হাটহাজারী মাদ্রাসার বার্ষিক মাহফিলে প্রধানমন্ত্রীর জন্য দোয়া প্রার্থনা; হাটহাজারীর ইমাম-মুয়াজ্জিন ও ধর্মীয় প্রতিষ্ঠানের জন্য সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল

Su Mo Tu We Th Fr Sa