- - -

ভারত থেকে প্রথমবারের মতো মূখি কচু আমদানি

Print News

ভারত থেকে প্রথমবারের মতো মূখি কচু আমদানি

 

প্রথমবারের মত ভারতের ঝাড়খণ্ড রাজ্য থেকে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে কচুর মুখি আমদানি হয়েছে।

সোমবার (১৯ ফেব্রুয়ারি) বিকেলে ভারত থেকে কচুর মুখি নিয়ে একটি পিকআপ বাংলাদেশে প্রবেশ করে।

কচুর মুখি আমদানি করেছে হিলি স্থলবন্দরের আমদানিকারক প্রতিষ্ঠান রকি ট্রেডার্স এবং রফতানিকারক ভারতের দক্ষিণ দিনাজপুরের দেবানসি ইন্টারন্যাশনাল।

আমদানিকারক আব্দুল মালেক বাবু বলেন, প্রথমবারের মতো পিকআপে কচুর মুখি আমদানি করা হয়েছে। এ পণ্য ঢাকা পাঠানো হয়েছে। তবে এর ব্যাপক চাহিদা রয়েছে।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa