- - -

দিনাজপুরে কুড়ি জোড়া তরুণ – তরুণীর যৌতুক বিহীন বিয়ে সম্পন্ন

Print News

দিনাজপুরে কুড়ি জোড়া তরুণ – তরুণীর যৌতুক বিহীন বিয়ে সম্পন্ন

 

 

দিনাজপুরের বীরগঞ্জে কুড়ি জোড়া তরুণ- তরুণীর যৌতুক বিহীন বিয়ে সম্পন্ন হয়েছে। শুধু যৌতুক বিহীন নয়, বরং নবদম্পতিদেরকে দেওয়া হয়েছে নতুন পরিবার পরিচালনার জন্য প্রয়োজনীয় জিনিসপত্র। যৌতুকের কু-প্রভাব এবং ধর্মীয়ভাবে নিষেধাজ্ঞা প্রতিটি ঘরে ঘরে সকলের মাঝে ছড়িয়ে দিতে এমন আয়োজন বলে জানিয়েছেন আয়োজকরা।

আজ ২২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার বিকেলে দিনাজপুরের বীরগঞ্জ সরকারি কলেজ মাঠ প্রাঙ্গনে এই বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হয়। সকাল থেকেই আনন্দ ঘন মূহুর্তে মানুষ জন আসে যৌতুক বিহীন বিয়ে দেখার জন্য। পরে কুড়ি জোড়া তরুণ-তরুণীকে বর কনে সাজিয়ে আনা হয়। এসময় কুড়ি জোড়া তরুণ-তরুণীর বিয়ে পড়ান মাওলানা মোঃ আবেদ আলী। আগামীর দাম্পত্য জীবনে সুখ ও সমৃদ্ধি কামনায় দোয়া করা হয়। পরে নব দম্পতিদের হাতে সেলাই মেশিন, ছাগল, লেপ- তোশক, রান্না ঘরের প্রয়োজনীয় আসবাবপত্র, হাঁড়ি পাতিল সহ প্রয়োজনীয় দ্রব্যাদি তুলে দেয়া হয়। আয়োজকরা জানান, এসব কনের মা বাবা অত্যন্ত গরীব। তাদের বিয়ে দেয়ার সমর্থ নেই বললেই চলে। তাই তাদের বিয়ের এমন আয়োজন করা হয়। উদ্দেশ্য কনেকে যৌগ্য প্রাত্রের হাতে তুলে দেয়া একই সাথে ধর্মীয় বিধি- নিষেধ মেনে যৌতুক বিহীন বিয়েতে সাধারণ মানুষের মাঝে এই বার্তা পৌঁছে দেয়া। এদিকে বিয়ের এই সুন্দর আয়োজনে দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মোঃ আলহাজ্ব জাকারিয়া জাকা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিশ (২০) জন কনেকে উপহার সামগ্রী প্রদান করেন।

IMG 20240222 WA0094 300x225

 

বাংলাদেশ জমিয়াতুল উলামা ও ইসলাহুল মুসলিমিন পরিষদ বাংলাদেশের চেয়ারম্যান শাইখুল হাদিস আল্লামা ফরীদ উদ্দীন মাসউদের তত্ত্বাবধানে বিয়েতে হাজার হাজার জনতার ঢল নামে। আর এই কুড়ি জোড়া তরুণ-তরুণীর বিয়ের সব তদারকি করেন ইসলাহুল মুসলিমিন পরিষদ বাংলাদেশ দিনাজপুর জেলা প্রতিনিধি মাওলানা মোঃ আইয়ুব আলী আনসারী।

এছাড়াও অনুষ্ঠানে দিনাজপুর জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য মোঃ আবু হুসাইন বিপু, বীরগঞ্জ সরকারি কলেজের সাবেক অধ্যাপক আবু সামা ঠান্ডু, মাওলানা নোমান সিদ্দিক, মাওলানা শাহ জালাল নাঈম, মাওলানা সালমান,মাসুদ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। মাওলানা মোঃ আইয়ুব আলী আনসারী জানান, আয়োজক ফরীদ উদ্দীন মাসউদ এ দেশের প্রত্যন্ত অঞ্চলের অসহায় তরুণ-তরুণীরদের মধ্যে তারা খরচের ভয়ে বৈবাহিক জীবন গঠন করতে পারেন না তাদের জন্যই যৌতুক বিহীন এই বিয়ের উদ্যোগ গ্রহন করা হয়েছে। তাছাড়া এই ধরনের বিয়ের মাধ্যমে যৌতুকের যে কু-প্রভাব সেটি তুলে ধরা এবং যৌতুক দেওয়া কিংবা নেওয়া মে ধর্মীয়ভাবে নিষেধ সেটি জনগণের মাঝে ছড়িয়ে দেয়ার এই লক্ষ্য।

প্রধান অতিথি আলহাজ্ব জাকারিয়া জাকা বলেন, যৌতুক একটি সামাজিক ব্যাধি। আর ব্যাধি দূর করার জন্য সরকার প্রাণপন চেষ্টা করে যাচ্ছে সরকারের পাশাপাশি সকলে যৌতুকের বিরুদ্ধে রুখে দাঁড়ালে সামাজিক অবক্ষয়ের হাত থেকে রক্ষা হবে সমাজ। যৌতুক দেওয়া কিংবা নেওয়া ধর্মীয় ভাবে নিষিদ্ধ। আর এই ধরনের বিয়ে সেই বার্তা পৌঁছে দিবে সকলের ঘরে ঘরে। তিনি নতুন বিবাহ বন্ধনে আবদ্ধ তরুন- তরুণীদের সামাজিক জীবনে সাফল্য কামনা করে যৌতুকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান। তিনি আরও বলেন, বীরগঞ্জ – কাহারোল আসনে প্রায় পাঁচ (৫)লাখ ভোটার তাদের নানা সমস্যা সমাধানের জন্য সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন।

একই অনুষ্ঠানে বর- কনের মাঝে প্রবইত্র কোরআন শরীফ বিতরণ করেন প্রধান অতিথি আলহাজ্ব জাকারিয়া জাকা এমপি।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa