- - -

উম্মুল আশেকীন মুনাওয়ারা বেগম এতিমখানা ও হেফজখানার আবাসিক ভবনের ৪র্থ ও ৫ম তলার কাজের আরম্ভ

Print News

মহান মুনিব রাহবারে আলম মওলা হুজুর মাইজভা-ারী (ম.)’র অশেষ দয়ায় এবং নির্দেশনায় ৮ তলা বিশিষ্ট মডেল আবাসিক ভবনের ৪র্থ ও ৫ম তলার কাজ আজ থেকে আরম্ভ হয়েছে। কাজের শুরুতে মিলাদ ও দোয়া মাহফিলে উম্মুল আশেকীন মুনাওয়ারা বেগম এতিমখানা ও হেফজখানার সম্মানিত শিক্ষক ও ছাত্ররা অংশগ্রহণ করে সুষ্ঠুভাবে কাজ সম্পাদন ও সংশ্লিষ্ট সকলের জন্য মহান রাব্বুল আলামীনের দরবারে ফরিয়াদ করেন। আমরা যাতে সুন্দরভাবে কাজ সম্পাদন করতে পারি সেজন্য সকলের দোয়া কামনা করছি। দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন উম্মুল আশেকীন মুনাওয়ারা বেগম এতিমখানা ও হেফজখানার সুপার/সচিব মোহাম্মদ আনোয়ার সিকদার, শিক্ষক রবিউল হোসেন, মাদরাসা-ই-গাউসুল আযম মাইজভা-ারীর আরবি প্রভাষক মওলানা মুজিবুল হক, শাফায়াত হোসাইন ও হাফেজ আব্দুর রশিদসহ প্রতিষ্ঠানের অধ্যয়নরত বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীবৃন্দ।

Loading

Facebook
Twitter
LinkedIn
ভূমি প্রতিমন্ত্রী আজ ২০ ১১ ২০২৬ হা...ারী মাদ্রাসার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন

হাটহাজারী মাদ্রাসার বার্ষিক মাহফিলে প্রধানমন্ত্রীর জন্য দোয়া প্রার্থনা; হাটহাজারীর ইমাম-মুয়াজ্জিন ও ধর্মীয় প্রতিষ্ঠানের জন্য সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল

Su Mo Tu We Th Fr Sa