- - -

জয়পুরহাটে হত্যা মামলায় মা-ছেলেসহ ৫ জনের মৃত্যুদণ্ড

Print News

জয়পুরহাটে হত্যা মামলায় মা-ছেলেসহ ৫ জনের মৃত্যুদণ্ড

 

জয়পুরহাটের পাঁচবিবিতে আবু হোসাইন হত্যা মামলায় মা-ছেলেসহ ৫ জনের মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। সেই সঙ্গে তাদের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়। আজ সোমবার দুপুরে জয়পুরহাটের অতিরিক্ত দায়রা জজ-১ আদালতের বিচারক নুরুল ইসলাম এ রায় দেন।দণ্ডপ্রাপ্তরা হলেন, পাঁচবিবি উপজেলার কোকতাঁরা গ্রামের মৃত রুস্তম আলীর স্ত্রী সহিদা বেগম,তার পুত্র রব্বানী, নায়েব আলীর পুত্র মোজাফফর হোসেন, দরগাপাড়া গ্রামের আবু রায়হানের স্ত্রী আমিনা ও তার পুত্র রাফিউল।মামলার বিবরণে জানা যায়, ২০১০ সালের ২৫ এ মার্চ সকালে পাঁচবিবির দরগাপাড়া গ্রামের আবু হোসাইনের পিতা আবু তাহের নিজের খড়ের পালায় কাজ করছিলো । সেসময় পূর্ব শত্রুতার জের ধরে সেখানে এসে আবু তাহেরকে দেশীয় অস্ত্র দিয়ে মারপিট করে। তখন তার ছেলে আবু হোসাইন বাবাকে বাঁচাতে এগিয়ে গেলে আসামিরা তাকেও এলোপাতাড়ি মারপিট করলে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে পাঁচবিবি থানায় ৯জনকে আসামি করে ১টি হত্যা মামলা দায়ের করলে বিজ্ঞ বিচারক দীর্ঘশুনানি শেষে আজ এ রায় দেন।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa