- - -

শায়েস্তাগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির আবারও বিনাপ্রতিদ্বন্দ্বীতা সভাপতি হলেন উপজেলা চেয়ারম্যান মোঃ আব্দুর রশিদ তালুকদার ইকবাল

Print News

শায়েস্তাগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির আবারও বিনাপ্রতিদ্বন্দ্বীতা সভাপতি হলেন উপজেলা চেয়ারম্যান মোঃ আব্দুর রশিদ তালুকদার ইকবাল

 

হবিগঞ্জের ঐতিহ্যবাহী শায়েস্তাগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির আবারও বিনা প্রতিদ্বন্দ্বীতায় সভাপতি হলেন – উপজেলা আ’লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুর রশিদ তালুকদার ইকবাল।
গতকাল ১৮ ফেব্রুয়ারি রবিবার বিকালে উপজেলার ঐতিহ্যবাহী শায়েস্তাগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ে দুই বছর মেয়াদি ম্যানেজিং কমিটি (বিদ্যালয় পরিচালনা কমিটি) সভাপতি পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। উক্ত ঐতিহ্যবাহী বালিকা উচ্চ বিদ্যালয়ে ম্যানেজিং কমিটি সভাপতি পদের বিপরীতে আর কোন প্রার্থী না থাকায় উপস্থিত বিদ্যালয়ে ৫ জন নির্বাচিত ম্যানেজিং কমিটির অভিভাবক প্রতিনিধি উপজেলা অনলাইন প্রেস ক্লাবের সভাপতি সৈয়দ আখলাক উদ্দিন মনসুর , বাগুনীপাড়া অংকুর ক্লাবের সভাপতি মোঃ মছকুদ আলী মেম্বার , মোঃ শিপন মিয়া, শ্যামল কান্তি পাল ,সংরক্ষিত মহিলা অভিভাবক প্রতিনিধি রুনু তরফদার এবং ৩ জন নির্বাচিত শিক্ষক প্রতিনিধি সিনিয়র শিক্ষক মোঃ আলী হায়দার সেলিম , মীর ইখলাছুর রহমান , সংরক্ষিত মহিলা শিক্ষক হালিমা খাতুনসহ সকলের সম্মতিতে সর্ব সম্মতি ক্রমে উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুর রশিদ তালুকদার ইকবালকে আবারও সভাপতি নির্বাচিত করা হয় । এদিকে বালিকা উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক পদাধিকার বলে মোঃ আবিদুর রহমান – সাধারণ সম্পাদক (সাধারণ শিক্ষক প্রতিনিধি ) এবং জবা রায় -কে শিক্ষানুরাগী সদস্য করা হয় । ফলে বালিকা উচ্চ বিদ্যালয়ে ম্যানেজিং কমিটি ফলাফল ঘোষণা ঘোষণা করেন প্রিজাইডিং অফিসার ও উপজেলা মৎস্য অফিসার কনিক চন্দ্র শর্মা ।
ফলাফল ঘোষণা সময় উপস্থিত ছিলেন মোজাহের উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রিয়াজ উদ্দিন বাবরসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ ।
জানা যায় , উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুর রশিদ তালুকদার ইকবাল ঐতিহ্যবাহী শায়েস্তাগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ে ২০১০ সাল থেকে এনিয়ে ৭ বার সভাপতি নির্বাচিত হলেন ।
তিনি সভাপতি দায়িত্ব নেওয়ার পর বিদ্যালয় ম্যানেজিং কমিটির নির্বাচিত অভিভাবক প্রতিনিধিকে নিয়ে বিভিন্ন পরামর্শে বালিকা উচ্চ বিদ্যালয় অনেক উন্নয়ন , শিক্ষার্থীদের লেখা – পড়া ও খেলাধুলা গুনগত মান এগিয়ে যাচ্ছে । এবারও তিনি সকল নির্বাচিত ম্যানেজিং কমিটি অভিভাবক প্রতিনিধি ও শিক্ষক প্রতিনিধিকে নিয়ে বিদ্যালয় আরো উন্নয়ন মূলক , শিক্ষার্থীদের লেখা- পড়া ও খেলা ধুলা গুণ গত মান এগিয়ে নেওয়ার কাজ করবেন । এছাড়া বিদ্যালয় সীমানা নির্ধারণ ও সরকারি করণের চেষ্টা করবেন বলে জানান ।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa