- - -

স্মার্ট মাদারীপুর এসোসিয়েশন ইউ.কের সংবর্ধনা অনুষ্ঠান

Print News

স্মার্ট মাদারীপুর এসোসিয়েশন ইউ.কের সংবর্ধনা অনুষ্ঠান

 

মাদারীপুরে স্মার্ট মাদারীপুর এসোসিয়েশন ইউ.কের সংবর্ধনা ও ডিনার পার্টি অনুষ্ঠিত হয়েছে।
রবিবার রাতে স্মার্ট মাদারীপুর এসোসিয়েশন ইউ.কের মাদারীপুর জেলা শাখার আয়োজনে শহরের শকুনি লেক পাড় ডেলিসিয়াস রেস্টুরেন্টে এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাদারীপুর জেলা আওয়ামীলীগ যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মোঃ খালিদ হোসেন ইয়াদ। বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক ও সাবেক সদর উপজেলা চেয়ারম্যান পাভেলুর রহমান শফিক খান। এসময়ে আরো অতিথি ছিলেন পৌরসভার কাউন্সিলর সাইদুল বাসার টফি, জেলা আওয়ামীলীগ প্রচার ও প্রকাশনা সম্পাদক মাসুদুর রহমান বাবু শরীফ, জেলা যুবলীগের সভাপতি মোঃ আতাহার সরদার, সেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক জাকির হাওলাদার,কাউন্সিলর রাজিব মাহমুদ কাওছার,নিরাপদ চিকিৎসা চাই জেলা শাখার সভাপতি এডভোকেট মশিউর রহমান পারভেজসহ গন্যমান্য।

অনুষ্ঠানে অতিথিগন স্মার্ট মাদারীপুর এসোসিয়েশন ইউ.কের সাংগঠনিক কাজের প্রসংশা করেন। পাশাপাশি এই সংগঠনকে সব ধরণের সহযোগিতার করার আশ্বাস দেন। এর আগে স্মার্ট মাদারীপুর এসোসিয়েশন ইউ.কের সভাপতি মাহফুজ রনি, সিনিয়র সহ-সভাপতি শহিদুল ইসলাম, সহ-সভাপতি জাকির হোসেন, সাংগঠনিক সম্পাদক লাভলু ফকির, ধর্মবিষয়ক সম্পাদক দেলোয়ার খালাসীকে সংবর্ধনা দেওয়া হয়।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa