- - -

জয়পুরহাটের পাঁচবিবির পাহাড়িপাড়া এলাকা থেকে ফেন্সিডিলসহ ০১ মাদক ব্যবসায়ী কে গ্রেফতার করেছে র‌্যাব-৫

Print News

জয়পুরহাটের পাঁচবিবির পাহাড়িপাড়া এলাকা থেকে ফেন্সিডিলসহ ০১ মাদক ব্যবসায়ী কে গ্রেফতার করেছে র‌্যাব-৫

 

র‌্যাব প্রাতিষ্ঠানিক সময় থেকেই দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরনের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে । জঙ্গি, সন্ত্রাসী, সঙ্ঘবদ্ধ অপরাধী, মাদক, অস্ত্র, ভেজাল পণ্য, ছিনতাইকারী, প্রতারক, হত্যা এবং ধর্ষক মামলার আসামিসহ সকল অপরাধের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।

এরই ধারাবাহিকতায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে, র‌্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট এর চৌকস আভিযানিক দল ১৬ ফেব্রুয়ারি ২০২৪ ইং তারিখ ০০৩০ ঘটিকায় জয়পুরহাট জেলার পাঁচবিবি থানাধীন পাহাড়িপাড়া এলাকা হতে ১১ বোতল ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী মোঃ আসাদুল ইসলাম (৪০), পিতা-মৃত নিজাম উদ্দিন, সাং-ছোটমানিক, থানা-পাঁচবিবি ও জেলা-জয়পুরহাট কে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামী আসাদ একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। সে সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে জয়পুরহাট জেলার বিভিন্ন এলাকায় খুচরা ও পাইকারী বিক্রি করতো। এই সংবাদের ভিত্তিতে গত কয়েকদিন ধরে র‌্যাব-৫, সিপিসি-৩ এর গোয়েন্দা দল উক্ত ব্যক্তির গতিবিধি পর্যবেক্ষণ শুরু করে। অদ্য ১৬-২-২০২৪ ইং তারিখে গোপন সংবাদের ভিত্তিতে উক্ত আসামী কে মাদক ক্রয়-বিক্রয়ের সময় জয়পুরহাট জেলার পাঁচবিবি থানাধীন পাহাড়িপাড়া এলাকা থেকে র‌্যাব-৫, সিপিসি-৩ এর আভিযানিক দল আটক করে। পরবর্তীতে সাক্ষীদের উপস্থিতিতে উক্ত আসামিকে তল্লাশি করলে তার নিকট থেকে অবৈধ মাদকদ্রব্য ১১ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। মাদকসেবী ও মাদক কারবারী সিন্ডিকেটের অন্যান্য সদস্যদের ধরতে র‌্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট ক্যাম্পের গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রয়েছে।

গ্রেফতারকৃত আসামীকে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করতে জয়পুরহাট জেলার পাঁচবিবি থানায় হস্তান্তর করা হয়েছে।

Loading

Facebook
Twitter
LinkedIn
ভূমি প্রতিমন্ত্রী আজ ২০ ১১ ২০২৬ হা...ারী মাদ্রাসার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন

হাটহাজারী মাদ্রাসার বার্ষিক মাহফিলে প্রধানমন্ত্রীর জন্য দোয়া প্রার্থনা; হাটহাজারীর ইমাম-মুয়াজ্জিন ও ধর্মীয় প্রতিষ্ঠানের জন্য সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল

Su Mo Tu We Th Fr Sa