- - -

চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির পাঠাগার সম্পাদক নির্বাচিত এ্যাড. একে করিম

Print News

মোহাম্মদ এনামুল হক

চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বিপুল ভোটে পাঠাগার সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন এ্যাডভোকেট আহমদ করিব করিম। গত ১১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত সমিতির নির্বাচনে তিনি পেয়েছেন ২হাজার ৫শত ৪২ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আফজল হোসাইন পেয়েছেন ১হাজার ৮শত ৩৭ ভোট। ৭০৫ ভোটের ব্যবধানে একে করিম জয়ী হন।

এ্যাডভোকেট আহমদ কবির করিম ফটিকছড়ি উপজেলার পাইন্দং ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের মাওলান আবুল খায়েরের পুত্র। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে পড়াশোনা শেষ করে চট্টগ্রাম জেলা জজকোর্টে আইন পেশায় নিয়োজিত হন।ইতোমধ্যে তিনি চট্টগ্রাম জজকোর্টে সুনামের সাথে আইনি সহায়তা দিয়ে যাচ্ছেন।

এক প্রতিক্রিয়ার তিনি বলেন, ভোটাররা আমার প্রতি অভূতপূর্ব ভালোবাসা দেখিয়েছেন। এ জন্য আমি জয়ী হতে পেরেছি। দলমত নির্বিশেষে সকলের কল্যাণের জন্য কাজ করে যাবো। করিম পাঠাগার সম্পাদক নির্বাচিত হওয়ায় ফুলের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন
বিভিন্ন মহল।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa