- - -

রাউজান আধারমানিকে অষ্টপরিস্কারসহ সংঘদান সম্পন্ন

Print News

রাউজান আধারমানিকে অষ্টপরিস্কারসহ সংঘদান সম্পন্ন

আধার মানিক বৈল্ল্যার দীঘিরপাড়া বোধি নিকেতন বৌদ্ধ বিহারের বিশিষ্ট উপাসক প্রয়াত বরদা চরণ বড়ুয়া এবং তাহার সহধর্মিণী প্রয়াতা চারুশীলা বড়ুয়াসহ-তাহাদের পরলোকগত পুত্র, পত্রবধূ ও সকল জ্ঞাতীগণের পারলৌকিক সদ্গতি সুখ শান্তি কামনায় অষ্টপরিস্কারসহ মহতি সংঘদান ও নবরত্ন সূত্রপাঠ। সদ্ধর্মদেশনা আয়োজন করেন প্রকৌশলী নির্মল চন্দ্র বড়ুয়া, স্মৃতি কনা বড়ুয়া ও তাহাদের – পুত্র, কন্যা, জামাতা, প্রত্রবধূ, নাতি/নাতনীগণ। গত ৩ ফেব্রুয়ারী সকালে তাদের নির্মল স্মৃতি কুঠির প্রাঙ্গণে মহান পূজনীয় ভিক্ষু সংঘ ও জ্ঞাতীগনের উপস্থিতিতে।
এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার সভাপতি ও বোধি নিকেতন বৌদ্ধ বিহারের অধ্যক্ষ উপ-সংঘরাজ বুদ্ধরক্ষিত মহাথেরো। প্রধান অতিথি ছিলেন নিগ্রোধধাম বিহারের অধ্যক্ষ উপ-সংঘরাজ প্রিয়দর্শী মহাস্থবির। প্রধান সদ্ধর্মদেশক ছিলেন মৈত্রীপ্রিয় মহাস্থবির, জিনানন্দ মহাথেরো, বিনয়পাল মহাথেরো,শাসনশ্রী মহাথেনো, বিপুলসেন মহাথেরো, হিঙ্গলা বৌদ্ধ শান্তিধাম বিহারের অধ্যক্ষ কর্মবীর ভদন্ত ধর্মবংশ মহাস্থবির, ধর্মপাল মহাথেরো, জ্যোতিশ্রী থেরো, শ্রদ্ধানন্দ থেরো,আন্তর্জাতিক বৌদ্ধ উন্নয়ন সংস্থা বাংলাদেশের চেয়ারম্যান ও বিশিষ্ট সংগঠক
জে. বি. এস আনন্দবোধি থেরো সহ আরো মহান পূজনীয় ভিক্ষু সংঘ উপস্থিত ছিলেন।
শুভেচ্ছা বক্তব্য রাখেন সচিব সুমন বড়ুয়া, লায়ন আদর্শ বড়ুয়া, পঞ্চশীল প্রার্থনা ও বক্তব্য রাখেন বিজয় বড়ুয়া, রতন বিকাশ চৌধুরী।
হিঙ্গলা বৌদ্ধ শান্তি ধাম বিহারের অধ্যক্ষ কর্মবীর ভদন্ত ধর্মবংশ মহাস্থবির মহোদয়ের আহবানে জ্ঞাতি বাড়িতে মহান পূজনীয় ভিক্ষু সংঘ আগমন করেন।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa