- - -

মানব সেবা সংস্থা (এইচ.এস.ও) শীতবস্ত্র বিতরণ ও স্বেচ্ছাসেবী মিলন মেলা অনুষ্ঠিত

Print News

মানব সেবা সংস্থা (এইচ.এস.ও) শীতবস্ত্র বিতরণ ও স্বেচ্ছাসেবী মিলন মেলা অনুষ্ঠিত

 

আর্ত মানবতার সেবায় নিয়োজিত “মানব সেবা সংস্থা (এইচ. এস.ও), স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

গতকাল ২৪ জানুয়ারী বুধবার চাঁদপুর সদর বাগাদী ইউনিয়ন সাহেব বাজার মমিনপুরে শীতবস্ত্র বিতরণ করা হয়।

শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চাঁদপুর সদর উপজেলার ভাইস চেয়ারম্যান ও মানব সেবা সংস্থা (এইচ.এস.ও) প্রধান উপদেষ্টা আইয়ুব আলী বেপারী।
তিনি বলেন, মানব সেবা সংস্থা (এইচ.এস.ও) একটি অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন। এ সংগঠনের মাধ্যমে সমাজের অসহায় ও দরিদ্র মানুষেরা উপকৃত হবে। সমাজের সকল শ্রেণী পেশার বিত্তবান মানুষ ও রাজনৈতিক নেতাদেরকে এগিয়ে আসতে হবে। যাতে করে একটি মানুষও যেন শীতে কষ্ট না পায় সেদিকে সবার নজর রাখতে হবে। এ সংগঠনটি বিভিন্নভাবে সামাজিক সেবামূলক কাজ করছে। সমাজের সেবা করা একটি মহৎ কাজ। তাই সকলে ঐক্যবদ্ধ হয়ে সমাজের উন্নয়ন কাজ করতে হবে। চাঁদপুর সদর উপজেলার পক্ষ থেকে আপনাদের এই মহৎ কাজে সকল ধরনের সহযোগিতা থাকবে।

মানব সেবা সংস্থা (এইচ.এস.ও) সভাপতি মোঃ আল- আমিনের সভাপতিত্ব বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, চাঁদপুর সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি ও মানব সেবা সংস্থা (এইচ.এস.ও) উপদেষ্টা মাহমুদ হাসান সাদ্দাম, উপদেষ্টা শরিফ হোসেন পাটোয়ারী, সাদ্দাম হোসেন পাটোয়ারী, জাহিদ ইসলাম, মানবিক পুলিশ মোঃ আবুল হোসেন মানিক, সাংবাদিক ও সংগঠক মোঃ মুছা তপদার, ফারুক মুন্সীসহ অন্যান্যরা।

এই সময় সংগঠনের অন্যান্য সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন, আল আমিন আহমেদ, সাইদুল ইসলাম, আকলিমা আক্তার, কামরুল হাছান, ফয়সাল আহমেদ পিন্টু, ফিরোজ, অন্তর, আনিশা আক্তার, ফারজানা আক্তার, সামির, সানি, পলি আক্তার, মারজানা ইসলাম, জাহিদ হাছান, রমজান, সাদিয়া, হিরা।

প্রতিষ্ঠাতা ও সভাপতি আল-আমিন আহমেদ জানান, মানবতার কল্যাণে সমাজের অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর জন্যই তাদের এ পথচলা। মানুষের সেবায় নিয়মিত কাজ করছেন তারা। তাদের পথচলায় অনুপ্রেরণা জুগিয়েছে তরুণ প্রবাসীরাও।

শীত বস্ত্র ছাড়াও বিভিন্ন সময় আমরা সমাজ সেবামূলক কাজ করে আসছি।

“মানব সেবা সংস্থা(এইচ.এস.ও), সমাজের সুবিধা বঞ্চিত মানুষ, গরিব ও অসহায়দের কল্যানে কাজ করে যাবে। এর ধারাবাহিকতা বজায় রেখে সর্বদা মানব কল্যাণে ব্রত থাকবে বলে জানিয়েছেন সংগঠনটির নেতৃবৃন্দ।

প্রতিষ্ঠাতা ও সভাপতি আল-আমিন আহমেদ আরো বলেন যারা এই কার্যক্রমে আর্থিক ও মানসিকভাবে সহযোগিতা করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই এবং সংগঠনকে আরো গতিশীল করতে সকলের সহযোগিতা কামনা করছি।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa