
১০৫০ লিটার বাংলা মদসহ ০২ মাদক কারবারী কে গ্রেফতার করেছে র্যাব-৫
সিপিসি-৩, জয়পুরহাট র্যাব ক্যাম্পের একটি চৌকস অপারেশনাল দল ২৩ জানুয়ারি ২০২৪ ইং তারিখ ২৩০০ ঘটিকায় জয়পুরহাট জেলার পাঁচবিবি থানাধীন পলাশগড় এলাকা এলাকা হতে ১০৫০ লিটার চোলাই মদসহ মাদক ব্যবসায়ী ১। শ্রীমতি পূর্নিমা রানী (৩২), স্বামী-শ্রী রুবেল দাস, ২। জয়কৃষ্ণ রবি দাস (৫২), পিতা-মৃত রাম সৌরভ, উভয়ের সাং-পলাশগড়, থানা-পাঁচবিবি, জেলা-জয়পুরহাট কে গ্রেফতার করা হয়।
উল্লেখ্য, পূর্ণিমা রানী দীর্ঘদিন ধরে লোকচক্ষুর আড়ালে জয়পুরহাট জেলার পাঁচবিবি থানাধীন পলাশগড় এলাকায় নিজ বাড়িতে বাংলা মদ উৎপাদন করে তা গ্রামের যুবকদের নিকট ৫০ ও ১০০ টাকায় ছোট ছোট বোতলে বিক্রয় করে আসছিল।
গোপন সংবাদের ভিত্তিতে তার নিজ বাড়িতে বিপুল পরিমান বাংলা মদ মজুদ অবস্থায় র্যাব-৫, জয়পুরহাট ক্যাম্প আটক করতে সক্ষম হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, ধৃত আসামী পূর্ণিমা রানী দীর্ঘদিন যাবৎ নেশা জাতীয় মাদকদ্রব্য বাংলা মদ অবৈধভাবে নিজ বসত বাড়ীতে উৎপাদন করতঃ উৎপাদনকৃত বাংলা মদ সংরক্ষণ করে রবি দাস এর সহযোগিতায় জয়পুরহাট জেলার বিভিন্ন স্থানে মাদকসেবী ও মাদক কারবারীদের নিকট খুচরা ও পাইকারী বিক্রি করত।
মাদকসেবী ও মাদক কারবারী সিন্ডিকেটের অন্যান্য সদস্যদের ধরতে র্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট ক্যাম্পের গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রয়েছে।
পরবর্তীতে গ্রেফতারকৃত আসামীদেরকে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করতে জয়পুরহাট জেলার পাঁচবিবি থানায় হস্তান্তর করা হয়েছে।
![]()









