- - -

দিনাজপুরে খামারিদের ব্যবসা পরিকল্পনা ও প্রণয়ন বিষয়ক প্রশিক্ষন অনুষ্ঠিত

Print News

দিনাজপুরে খামারিদের ব্যবসা পরিকল্পনা ও প্রণয়ন বিষয়ক প্রশিক্ষন অনুষ্ঠিত

 

 

দিনাজপুরের বীরগঞ্জে খামারিদের ব্যবসা পরিকল্পনা ও প্রণয়ন বিষয়ক প্রশিক্ষন অনুষ্ঠিত হয়েছে।

দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলা প্রাণী সম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) এর আওতায় পিজি ও নন- পিজি সদস্যদের ২দিন ব্যাপী প্রশিক্ষন উদ্বোধন করা হয়েছে।
বুধবার সকালে বীরগঞ্জ উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে বীরগঞ্জ প্রাণিসম্পদ দপ্তরের অফিস চত্বরে খামারিদের জন্য ব্যবসা পরিকল্পনা ও প্রণয়ন বিষয়ক প্রশিক্ষণ উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোঃ ওসমান গনির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও দিনাজপুর- ১ আসনের সাবেক সংসদ সদস্য মোঃ আমিনুল ইসলাম। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মনিটরিং কর্মকর্তা এলডিডিপি মোঃ আতিকুল ইসলাম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা. তমা মনি। এসময় প্রশিক্ষণার্থী সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন। কর্মশালায় ৪০ জন সদস্যকে প্রশিক্ষন দেওয়া হয়।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa