
শপথ নিল নতুন মন্ত্রিসভা
শপথ নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৩৭ মন্ত্রী–প্রতিমন্ত্রী। আজ ১১ জানুয়ারি বৃহস্পতিবার সন্ধ্যায় বঙ্গভবনে রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের কাছে তারা শপথ নেন।
এর মাধ্যমে টানা চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। প্রধানমন্ত্রী ছাড়াও ২৫ জন মন্ত্রী ও ১১ জন প্রতিমন্ত্রীও শপথ নিয়েছেন।
শপথ নেওয়া ২৫ মন্ত্রীর মধ্যে নতুন মুখ ১২ জন। অন্যদিকে ১১ প্রতিমন্ত্রীর মধ্যে এবারই প্রথম সাত জন।
নতুন মন্ত্রিসভার সদস্যদের অনেকেই আগেও দায়িত্ব পালন করেছেন।
মন্ত্রী হলেন যারা:
নতুন মন্ত্রিসভায় মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন ২৫ জন। এদের মধ্যে দুই জন মন্ত্রী হয়েছেন টেকনোক্র্যাট কোটায়।
এরা হলেন, আ ক ম মোজাম্মেল হক, ওবায়দুল কাদের, নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন, আসাদুজ্জামান খান, দীপু মনি, তাজুল ইসলাম, আনিসুল হক, হাছান মাহমুদ, সাধন চন্দ্র মজুমদার, ফরহাদ হোসেন ও ফরিদুল হক খান।
সাবেক মন্ত্রী–প্রতিমন্ত্রীদের মধ্যে অনেকেই এই মন্ত্রিসভায় যুক্ত হয়েছেন। এরা হলেন, সাবেক বাণিজ্য ও বেসামরিক বিমান চলাচল মন্ত্রী ফারুক খান, সাবেক পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী ও সাবেক স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবীর নানক।
নতুন মুখ হিসেবে মন্ত্রিসভায় যুক্ত হয়েছেন আব্দুর শহীদ, র আ ম ওয়ায়দুল মোক্তাদির চৌধুরী, আব্দুর রহমান, নারায়ণ চন্দ চন্দ, আব্দুস সালাম, মহিবুল হাসান চৌধুরী নওফেল, জিল্লুর হাকিম, সাবের হোসেন চৌধুরী ও নাজমুল হাসান পাপন।
এছাড়াও বিজ্ঞান ইয়াফেস ওসমান ও ডা. সামন্ত লাল সেন টেকনোক্র্যাট কোটায় মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন।
প্রতিমন্ত্রী হলেন যারা :
এই ২৫ জনের বাহিরে ১১ জনকে প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। আগের প্রতিমন্ত্রীদের মধ্যে এই তালিকায় আছেন নসরুল হামিদ, জুনায়েদ আহমেদ পলক, খালিদ মাহমুদ চৌধুরী ও জাহিদ ফারুক।
নতুন মুখ হিসেবে এই তালিকায় যুক্ত হলেন সিমিন হোসেন রিমি, মোহাম্মদ আলী আরাফাত, মুহিবুর রহমান, কুজেন্দ্র লাল ত্রিপুরা, রুমানা আলী, শফিকুর রহমান চৌধুরী ও আহসানুল ইসলাম টিটু।
![]()









