
বঙ্গবন্ধু সাংস্কৃতিক চর্চা শিশু-কিশোর প্রশিক্ষণ একাডেমী’র মাসব্যাপী সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
বঙ্গবন্ধু সাংস্কৃতিক চর্চা শিশু-কিশোর প্রশিক্ষণ একাডেমী চট্টগ্রামের আয়োজনে মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে জেলা, উপজেলা, থানা ও ওয়ার্ড পর্যায়ে মাসব্যাপী বঙ্গবন্ধু সাংস্কৃতিক উৎসব প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান গত ৩০ ডিসেম্বর ২০২৩ শনিবার সকাল ১০টায় ফটিকছড়ি উপজেলা ব্রাহ্মণপাড়া পূর্ব সুয়াবিল নবরত্ন সমিতি সাংস্কৃতিক একাডেমীর শিক্ষার্থীদের নিয়ে মাস্টার ধীরেন্দ্রলাল ভট্টাচার্য্যের বাড়িস্থ মাঠে অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূর্ব সুয়াবিল নবরত্ন সমিতি সাংস্কৃতিক একাডেমির প্রতিষ্ঠাতা উপদেষ্টা লাবনী চক্রবর্তী। অনুুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু সাংস্কৃতিক চর্চা শিশু-কিশোর একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক ও বাংলাদেশ বুলবুল একাডেমির নৃত্য গুরু মধু চৌধুরী। দিলীপ চক্রবর্তীর সভাপতিত্বে তৃষ্ণা দাশের সঞ্চালনায় অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেন বিশিষ্ট সাংস্কৃতিক সংগঠক নিহার ভট্টাচার্য্য।
সভায় বক্তারা বলেন সংস্কৃতি চর্চার মাধ্যমে আগামী প্রজন্মকে স্মার্ট নাগরিক ও মেধাবী প্রজন্ম হিসেবে গড়ে তুলতে বঙ্গবন্ধু সাংস্কৃতিক চর্চা করতে হবে। যত বেশি সাংস্কৃতিক চর্চায় শিশুদের এবং আগামী প্রজন্মকে সম্পৃক্ত করা যাবে তত বেশি জাতি সমৃদ্ধ হবে। আলোচনা সভা শেষে মেধাবী ক্ষুদে নৃত্যশিল্পীদের মাঝে অতিথিবৃন্দ পুরস্কার তুলে দেন।
![]()









