- - -

শ্রীমঙ্গলে নির্যাতিত শিশুকে উদ্ধার করল ব্রেকিং দ্য সাইলেন্স

Print News

শ্রীমঙ্গলে নির্যাতিত শিশুকে উদ্ধার করল ব্রেকিং দ্য সাইলেন্স

 

 

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বেকিং দা সাইলেন্স এর সহযোগিতায় এক নির্যাতিত শিশুকে উদ্ধার করে তার মায়ের কোলে ফিরিয়ে দেয় সংস্থাটি।

রবিবার(৩১ ডিসেম্বর) ব্রেকিং দ্য সাইলেন্সের সহযোগিতায় এবং সমাজভিত্তিক শিশু সুরক্ষা (সিবিসিপিসি) কমিটি ও ইয়ুথ দলের সদস্যদের উদ্যেগে ০৮নং কালিঘাট ইউনিয়ন ভাড়াউড়া চা বাগানে এক নারীকে তার স্বামী নির্যাতন করে ২ বছর বয়সের শিশুকে আটকে রেখে বিদায় করে দেয়। পর তৎক্ষনাৎ শিশুটিকে আনতে শিশুটির মা কমিউনিটির অন্যান্য দেরকে নিয়ে ছেলে আনতে গিয়ে ব্যর্থ হলে সিবিসিপিসি কমিটি ও ইয়ুথ গ্রুপকে জানালে তারা এলাকার ওয়ার্ড সদস্য ইদ্রিস আলী, ওয়ার্ড মহিলা সদস্য মিতু রায়,পঞ্চায়েত সভাপতি নূর মোহাম্মদ ,সেক্রেটারী সজল হাজরা এলাকার আরো কিছু গন্যমান্য ব্যক্তিসহ শিশুটিকে উদ্ধার করে তার মায়ের কাছে তুলে দেয় সংস্থাটি। এবং উপস্থিত সবার সামনে নির্যাতন কারী মৌখিক ভাবে স্বীকার করে যে, ভবিষ্যতে সে এমন ঘটনা আর ঘটাবেনা এবং সবার কাছে বিনীতভাবে ক্ষমা চেয়ে সন্তানকে মায়ের কাছে তুলে দেয়।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa