
মোহাম্মদ এনামুল হক. ফটিকছড়ি
চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি-২ ফটিকছড়ি জোনাল অফিসের উদ্যোগ ইংরেজি নববর্ষ -২০২৪ উদযাপন করা হয়েছে।
সোমবার (১ জানুয়ারি) সকালে উপজেলার বিবিরহাট বাজারস্থ জোনাল অফিসে নববর্ষ উদযাপনে এক অনুষ্ঠান আয়োজন করা হয়।
এ সময় উক্ত জোনালের ডিজিএম আব্দুস সালাম,এজিএম এজহারুল হক,জুনিয়র ইঞ্জিনিয়ার আইটি আমজাদ হোসেন,জুনিয়র ইঞ্জিনিয়ার ইয়াছিন আরফাত,বিলিং সুপারভাইজার সুচিত্রা,এসি মুস্তাকিম,ইনস্পেক্টর মু.রাসেল উদ্দিন, ক্যাশিয়ার মু. নাসির আলম,সিনিয়র লাইনম্যান আব্দুস সাত্তার,উজ্জলসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়াও উক্ত ভবন প্লানেট সিটির মালিক মু. বাহাদুর উপস্থিত ছিলেন।
এসময় পল্লী বিদ্যুৎ -২ জোনাল অফিসের ডিজিএম আব্দুস সালাম সকল গ্রহকদের ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানান।
![]()









