
মোহাম্মদ এনামুল হক ফটিকছড়ি
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বই বিতরণ ও বই উৎসব ২০২৪ সম্পন্ন হয়েছে।
সোমবার (১ জানুয়ারি) সকালে উপজেলার মুক্তিযোদ্ধা জহুরুল হক হল রুমের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলার ভারপ্রাপ্ত চেয়ারম্যান জেবুন নাহার মুক্তা।উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. মোজাম্মেল হক চৌধুরীর সভাপতিত্বে অন্যাদের মধ্যে উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান এডভোকেট সালামত উল্লাহ চৌধুরী শাহিন,সমিতিরহাট ইউপি চেয়ারম্যান হারুনুর রশিদ ইমনসহ উপজেলার সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এসময় উপজেলার সকল স্কুল ও মাদরাসায় একযোগে বই বিতরণ করা হয়।
![]()









