- - -

ফটিকছড়ির সুন্দরপুর আদর্শ বাজারে স্বতন্ত্র প্রার্থী আবু তৈয়বের নির্বাচনী অফিস উদ্বোধন

Print News

মোহাম্মদ এনামুল হক,ফটিকছড়ি

ফটিকছড়ির সুন্দরপুর ইউনিয়নের আদর্শ বাজারে চট্টগ্রাম -২ আসনের  তরমুজ প্রতীকের  স্বতন্ত্র প্রার্থী হোসাইন মুহাম্মদ আবু তৈয়বের নির্বাচনী অফিস উদ্বোধন করা হয়েছে।

শনিবার(৩০ ডিসেম্বর) সন্ধ্যায় আ.লীগ নেতা দিদারুল বশর দুদু সভাপতিত্বে  অফিস উদ্বোধনের সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হোসাইন মুহাম্মদ আবু তৈয়ব। হোসাইন মুহাম্মদ কামালের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুহাম্মদ হাসান, প্রবাসী আওয়ামীলীগ নেতা ওমর ফারুক, যুবলীগ নেতা জসিম উদ্দিন, ওয়ার্ড আ.মীলীগ নেতা মহি উদ্দীন,মো.গিয়াস উদ্দিন, ফজলুল হক, হেলাল মেম্বার, গাজী ইমরান,ইসলাম মেম্বারসহ প্রমুখ।

প্রচারণার এদিনে প্রার্থী হোসাইন মুহাম্মদ আবু তৈয়ব তরমুজ প্রতীকের সুন্দরপুর আদর্শ বাজারে ব্যাপক গণসংযোগ করেন।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa