- - -

রাজশাহীতে কুখ্যাত ছিনতাইকারী ইয়াসিন আরাফাত আবারও আটক

Print News

রাজশাহীতে কুখ্যাত ছিনতাইকারী ইয়াসিন আরাফাত আবারও আটক

 

রাজশাহী মহানগরীতে কুখ্যাত ছিনতাইকারী ইয়াসিন আরাফাতকে (৩২) আটক করেছে কাশিয়াডাংগা থানা পুলিশ। (মামলা নং ২০) আটক ইয়াসিন আরাফাত কাশিয়াডাংগা থানা এলাকার কোর্ট হড়গ্রাম কলেজ পাড়ার রায়হানের ছেলে।
১৭ ডিসেম্বর (রোববার) দুপুর ১ টার দিকে কাশিয়াডাঙ্গা থানাধীন উত্তর গুড়িপাড়া জনৈক মোঃ নাসিরুল এর বাড়ির সামন থেকে তাকে আটক করেন পুলিশ।
মামলা সুত্রে জানা যায়, বোয়ালিয়া থানাধীন হেঁতেম খাঁ কাদিরগঞ্জ (বর্তমান ঠিকানা মোল্লাপাড়া) এলাকার আশিকের স্ত্রী ফারজানা (২০) কে ছুরিকাঘাত করে মোবাইল ফোন ও এনআইডি কার্ড ছিনিয়ে নেয় ছিনতাইকারী আরাফাত। এ ঘটনায় ছিনতাইকারীকে সনাক্ত করে কাশিয়াডাংগা থানার একটি চৌকস টিম অভিযান চালিয়ে আরাফাতকে আটক করেন। বাদী ফারজানার মামলায় তাকে আটক দেখানো হয়। ছিনতাইকারী আরাফাতের বিরুদ্ধে বিভিন্ন থানায় নারী নির্যাতন ও ছিনতাইয়ের প্রায় ডজনখানেক মামলা রয়েছে। গত ১৬ ডিসেম্বর বিকাল ৫ টায় ফারজানা নামে ওই নারীকে ছুরিকাঘাত করে মোবাইল ও এনআইডি কার্ড ছিনিয়ে নেয় আরাফাত। পরে ১৭ ডিসেম্বর তাকে পুলিশ আটক করেন। আটকের পর ছিনতাই করা মোবাইল ও এনআইডি কার্ড উদ্ধার করে পুলিশ।
বিষয়টি নিশ্চিত করে কাশিয়াডাংগা থানার অফিসার ইনচার্জ এমরান বলেন, আরাফাত নামে একজন কুখ্যাত ছিনতাইকারীকে আটক করা হয়েছে। ছিনতাই হওয়া মালামাল উদ্ধার হয়েছে। আসামীকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

Loading

Facebook
Twitter
LinkedIn
ভূমি প্রতিমন্ত্রী আজ ২০ ১১ ২০২৬ হা...ারী মাদ্রাসার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন

হাটহাজারী মাদ্রাসার বার্ষিক মাহফিলে প্রধানমন্ত্রীর জন্য দোয়া প্রার্থনা; হাটহাজারীর ইমাম-মুয়াজ্জিন ও ধর্মীয় প্রতিষ্ঠানের জন্য সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল

Su Mo Tu We Th Fr Sa