- - -

ফেনীতে হিউম্যান রাইটস রিভিউ সোসাইটি উদ্যোগে বিশ্ব মানবাধিকার দিবস পালিত

Print News

ফেনীতে হিউম্যান রাইটস রিভিউ সোসাইটি উদ্যোগে বিশ্ব মানবাধিকার দিবস পালিত

 

‘সবার জন্য মর্যাদা , স্বাধীনতা এবং ন্যায় বিচার’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে ফেনীতে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা, হিউম্যান রাইটস রিভিউ সোসাইটির ফেনী জেলা শাখার উদ্যোগে আজ ১০ ডিসেম্বর রবিবার দুপরে ফেনী সদরস্থ লালপোল জামালুল কোরআন মাদ্রাসার মিলনায়তনে পালিত হযেছে বিশ্ব মানবাধিকার দিবস ও হিউম্যান রাইটস রিভিউ সোসাইটির ৩২তম প্রতিষ্ঠা বার্ষিকী ।এ উপলক্ষে আলোচনা সভা ও বিনামূল্যে ঔষধ বিতরণ কর্মসূচী অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশের বিশিষ্ট গবেষক ও হিউম্যান রাইটস রিভিউ সোসাইটির কেন্দ্রীয় স্বাস্থ্য বিষয়ক উপদেষ্টা ডা.মুহাম্মাদ মাহতাব হোসাইন মাজেদ,
হিউম্যান রাইটস রিভিউ সোসাইটির ফেনী জেলা শাখার আহবায়ক এম মোকছুদুর রহমান মিয়াজীর সভাপতিত্বে বক্তব্য রাখেন জামালুল কোরআন মাদ্রাসার মোহতামিম মাওলানা নুরুল ইসলাম, সিনিয়র শিক্ষক মাওলানা নুর হোসাইন, হাফেজ মাওলানা ইসরাফিল, কারী শাখাওয়াত, জামালুল কোরআন মাদ্রাসার সহকারী পরিচালক মাওলানা আবদুল করিম, মাওলানা সানাউল্লাহ,মাষ্টার সাকিব মাহমুদ।
প্রমুখ।
সভায় প্রধান অতিথি বলেন, মানবাধিকার পূর্ণ প্রতিষ্ঠার মাধ্যমে বৈষম্য মূলক সমাজ বির্নিমাণে বর্তমান সরকার প্রতিশুতি বদ্ধ। মানবাধিকার সুরক্ষায় সংশ্লিষ্ট সকলকে কাজ করতে হবে। দরিদ্র জনগোষ্ঠী যাতে যেন এর সুফল পায় সে দিকে দৃষ্টি দিতে হবে। তারা যেন ন্যায় বিচার পায়। সকলের অধিকার সমুন্নত রাখার জন্য সচেষ্ট হতে হবে।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa