- - -

মাধবপুর উপজেলা নির্বাহী অফিসারের বিদায় সংবর্ধনা

Print News

মাধবপুর উপজেলা নির্বাহী অফিসারের বিদায় সংবর্ধনা

 

হবিগঞ্জের মাধবপুর উপজেলা নির্বাহী অফিসার ( ইউএনও) মনজুর আহসান বদলী জনিত বিদায় সংবর্ধনা দিয়েছেন উপজেলা পরিষদ । উপজেলা পরিষদের আয়োজনে শনিবার (৯ ডিসেম্বর ) উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয় ।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাহাত বিন কুতুব এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের বার বার জন নন্দিত চেয়ারম্যান সৈয়দ মোঃ শাহজাহান । বিদায়ী সংবর্ধিত অতিথি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মনজুর আহসানকে সংবর্ধনা দেয়া হয় ।
এ সংবর্ধনা বক্তব্য রাখেন প্রাণী সম্পদ কর্মকর্তা আব্দুর সাওার বেগ , মহিলা বিষয়ক কর্মকর্তা পিয়ারা বেগম , ইউপি চেয়ারম্যান ও সাংবাদিক মোঃ আলা উদ্দিন , মিজানুর রহমান , মীর খোরশেদ আলম, মাহবুর রহমান সোহাগ , মাসুদুর রহমান , সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল আজিজ , প্রেস ক্লাবের সভাপতি মোঃ অলিদ মিয়া , সাধারণ সম্পাদক সাব্বির হাসান , সাবেক সভাপতি আলা উদ্দিন রনি প্রমুখ । বিদায়ী ইউএনও মনজুর আহসান বলেন , মাধবপুর উপজেলা মানুষ খুবই আন্তরিক , আর এখানকার রাজনৈতিক পরিবেশ আরও ভালো । ফলে সকলকে নিয়ে সুন্দর একটি টিম ওয়ার্ক করে কাজ করছি। কতটুকু পেরেছি বলতে পারবো না , তবে অনেক চেষ্টা করেছি , দায়িত্ব পালন কালে সবাই যে ভাবে সহযোগিতা করেছেন , যে কারণে তিনি সকলের প্রতি কৃতজ্ঞ বলে উল্লেখ করেন । উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ মোঃ শাহজাহান বলেন , তিনি মানুষকে সেবা দেওয়ার জন্য দৌড়াতেন । তার এই কর্মের কথা উপজেলা বাসী সারাজীবন মনে রাখবে । প্রত্যেক মানুষের কথা তিনি মনোযোগ দিয়ে শুনতেন ও সমস্যা সমাধানে আন্তরিক ভাবে চেষ্টা করতেন। সারাক্ষণ উপজেলা উন্নয়ন নিয়ে ভাবতেন। তিনি ছিলেন সৎ , সাদা মনের মানুষ এবং উদ্যামী ও কর্মঠ ছিলেন ।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তা – কর্মচারীগণ , জনপ্রতিনিধি , উপজেলা সংবাদকর্মী সহ বিভিন্ন শ্রেণির পেশার মানুষ ।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa