
মীরসরাইতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৩ পেঁয়াজ ব্যবসায়ীকে জরিমানা
মীরসরাইয়ে অতিরিক্ত দামে পেঁয়াজ বিক্রি করায় ৩ দোকানিকে ৮ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
গতকাল ৯ ডিসেম্বর শনিবার বিকেলে জোরারগঞ্জ বাজারে এ অভিযান পরিচালনা করা হয়।অভিযান পরিচালনা করেন মীরসরাই এসিল্যান্ড (ভূমি) ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান।
খোঁজ নিয়ে জানা গেছে, শুক্রবার ভারত পেঁয়াজ রপ্তানি বন্ধ ঘোষণা করায় মীরসরাই তে এক লাফে ১১০ টাকার পেঁয়াজ ১৬০ টাকায় বিক্রি করছেন ব্যবসায়ীরা।
মীরসরাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিজানুর রহমান বলেন, উপজেলার বিভিন্ন বাজারে ক্রয় মূল্যের চেয়ে কয়েকগুণ বেশি দামে পেঁয়াজ বিক্রির খবর শুনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
উপজেলার জোরারগঞ্জ বাজারের তিন ব্যবসায়ীকে আট হাজার টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।
![]()









