- - -

বিশ্ব মানবাধিকার দিবসের আলোচনা সভা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা ১১ ডিসেম্বর

Print News

বিশ্ব মানবাধিকার দিবসের আলোচনা সভা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা ১১ ডিসেম্বর

 

জাতীয় মানবাধিকার বিষয়ক সংগঠন ডিজিটাল আন্তর্জাতিক মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগীয় কমিটির উদ্যোগে বিশ্ব মানবাধিকার দিবস উদযাপন উপলক্ষে এক আলোচনা সভা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা আগামী ১১ ডিসেম্বর বিকাল ৪টায় নগরীর নন্দনকাননস্থ থিয়েটার ইন্সটিটিউট চট্টগ্রাম হলে অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মাহতাব উদ্দিন চৌধুরী। বিশেষ অতিথি থাকবেন চট্টগ্রাম-১৬ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরী, চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো. মহিউদ্দিন বাচ্চু, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের ভাইস প্রেসিডেন্ট ইন্জিনিয়ার লায়ন জাবেদ আবছার চৌধুরী, চট্টগ্রাম মহানগর যুব মহিলা লীগের যুগ্ম আহ্বায়ক জাহানারা সাবের, ফুলকলি ফুড প্রোডাক্টস লিমিটেডের মহাব্যবস্হাপক এম এ সবুর, চট্টগ্রাম মহানগর শ্রমিক লীগের সভাপতি হাবিবুর রহমান হাবিব, ডিজিটাল বাংলাদেশ পাবলিসিটি কাউন্সিলের সিনিয়র সহসভাপতি মো. জসিম উদ্দিন চৌধুরী।
অনুষ্ঠানে ডিজিটাল প্লাটফরমের মাধ্যমে প্রথম শ্রেণি থেকে দশম শ্রেণিতে অধ্যয়নরত শিক্ষার্থীদের নিয়ে ‘আমার দৃষ্টিতে মানবাধিকার’ শীর্ষক চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। উক্ত প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে ইচ্ছুক শিক্ষার্থীদের ঘরে বসে উল্লিখিত বিষয়ে ছবি এঁকে আঁকা ছবিটি নিজের নাম-ঠিকানাসহ আমাদের ০১৭৪৯-০৫৪৪২৪ ও ০১৮৭৪-৮২১৩৮৬-এর হোয়াইটঅ্যাপে পাঠাতে হবে। শিক্ষার্থীদের পাঠানো আঁকা ছবিবগুলোর মধ্য থেকে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী হিসেবে ৩টি গ্রুপে নয়জনকে পুরস্কার ও বিশেষ বিবেচনায় পাঁচ জন করে তিন বিভাগে ১৫ জনকে সান্ত¦না পুরস্কার দেওয়া হবে।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa