- - -

অন্ধকারাচ্ছন্ন এলাকা সোলার লাইট স্থাপন করলেন বাঘাব ইউপি চেয়ারম্যান জাহিদ সরকার

Print News

অন্ধকারাচ্ছন্ন এলাকা সোলার লাইট স্থাপন করলেন বাঘাব ইউপি চেয়ারম্যান জাহিদ সরকার

 
নরসিংদীর শিবপুর উপজেলার বাঘাব ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে অন্ধকারাচ্ছন্ন এলাকায় সোলার স্ট্রিট লাইট স্থাপন করেছেন ইউপি চেয়ারম্যান মোঃ জাহিদ সরকার। শনিবার (০২ ডিসেম্বর) ইউপি চেয়ারম্যানের নিজ অর্থায়নে এ সোলার স্থাপন করা হয়।
বর্তমানে অন্ধকারাচ্ছন্ন রাস্তা সন্ধ্যার পর থেকে সোলারের আলোয় আলোকিত হচ্ছে। দিন শেষে যখন আলো প্রয়োজন হয় তখন স্বয়ংক্রিয় ভাবে এই লাইট জ্বলে ওঠে, সুইচ টিপে আলো জ্বালিয়ে দেওয়ার ঝামেলাও নেই।
এব্যাপারে স্থানীয় চেয়ারম্যান জাহিদ সরকার জানান, দীর্ঘদিন আমার ইউনিয়নের বিভিন্ন এলাকায় ফাঁকা রাস্তায় লাইটিং ব্যবস্থা না থাকায় দুর্বৃত্তরা বিভিন্ন অপরাধ কর্মকাণ্ড করতে সহজ হতো। এই সোলার লাইট স্থাপন করায় এখন থেকে বিভিন্ন অপরাধ কর্মকাণ্ড লাগব হবে আশা করছি।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa