- - -

দিনাজপুর-৫ আসনে আওয়ামী লীগ জাপা ও সতন্ত্রসহ ৬জনের মনোয়নয়নপত্র দাখিল

Print News

দিনাজপুর-৫ আসনে আওয়ামী লীগ জাপা ও সতন্ত্রসহ ৬জনের মনোয়নয়নপত্র দাখিল

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর-৫ (ফুলবাড়ী-পার্বতীপুর) নির্বাচনী এলাকায় আওয়ামীলীগ, জাতীয়পাটি (জাপা), জাকের পাটি, পিপলস্ পাটি ও দুই সতন্ত্র প্রার্থীসহ মোট ৬ জন মনোয়নপত্র দাখিল করেছেন।
বৃহস্পতিবার সকাল থেকে ফুলবাড়ী-পার্বতীপুর) নির্বাচনী এলাকায় এ মনোনয় দাখিল করেন তারা।

মনোনয়ন দাখিল কারীরা হলেন জেলা আওয়ামীলীগের সভাপতি,বর্তমান সংসদ সদস্য সাবেক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান ফিজার,জাতীয় পাটির এ্যাডভোকেট নুরুল ইসলাম,জাকের পাটির হারুন আর রশিদ,পিপলস্ পাটির শওকত আলী,সতন্ত্র প্রার্থী বীর মুক্তিযোদ্ধা ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) তোজাম্মেল হক ও হযরত আলী বেলাল।

তারা নিজ নিজ সমর্থকদের সাথে নিয়ে ফুলবাড়ী ও পার্বতীপুর উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসারের নিকট এই মনোনয়নপত্র দাখিল করেন।
মনোনয়ন পত্র দাখিলের বিষয়টি নিশ্চিত করেছেন ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার মীর মো.আল কামাহ তমাল।

উপজেলা নির্বাচন কার্যলয় সুত্রে জানাগেছে, দিনাজপুর জেলার ফুলবাড়ী ও পার্বতীপুর উপজেলা নিয়ে গঠিত দিনাজপুর-৫ আসনের মোট ভোটার ৪ লাখ ৫০ হাজার ১৩৪জন, এর মধ্যে পুরুষ দুই লাখ ২৫ হাজার ১২৯ জন ও মহিলা দুই লাখ ২৫ হাজার ৬জন। এর মধ্যে ফুলবাড়ী উপজেলায় এক লাখ ৫০ হাজার ৪১জন। ও পার্বতীপুর উপজেলায় ৩ লাখ ৯৪জন।
আওয়ামীলীগের দলিয় প্রার্থীর পাশাপাশি, আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী বীর মুক্তিযোদ্ধা ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) তোজাম্মেল হক সতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করলেও, বিএনপি ও জামায়াত নির্বাচন বর্জন করায় তাদের পক্ষে কেউ মনোনয়ন দাখিল করেনি।

Loading

Facebook
Twitter
LinkedIn
ভূমি প্রতিমন্ত্রী আজ ২০ ১১ ২০২৬ হা...ারী মাদ্রাসার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন

হাটহাজারী মাদ্রাসার বার্ষিক মাহফিলে প্রধানমন্ত্রীর জন্য দোয়া প্রার্থনা; হাটহাজারীর ইমাম-মুয়াজ্জিন ও ধর্মীয় প্রতিষ্ঠানের জন্য সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল

Su Mo Tu We Th Fr Sa