- - -

রাজশাহী-৪ আসনে নৌকার মনোনীত আবুল কালাম আজাদ’ এর মনোনয়ন দাখিল

Print News

রাজশাহী-৪ আসনে নৌকার মনোনীত আবুল কালাম আজাদ’ এর মনোনয়ন দাখিল

 

রাজশাহী-৪ (বাগমারা) আসনে নৌকার মনোনীত প্রার্থী আবুল কালাম আজাদ মনোনয়ন পত্র দাখিল করেছেন।
বৃহস্পতিবার (৩০ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা এএফএম আবু সুফিয়ান এর নিকট আনুষ্ঠানিকভাবে মনোনয়ন ফরম জমা দেন।
মনোনয়ন ফরম জমাদানকালে ইউএনও’র কার্যালয়ে উপস্থিত ছিলেন, রাজশাহী জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও রাজশাহী এডভোকেট বার এসোসিয়েশনের সভাপতি এ্যাড. ইব্রাহীম হোসেন, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও বাগমারা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ জাকিরুল ইসলাম সান্টু, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ও বাংলাদেশ আওয়ামী লীগের শিক্ষা ও মানব সম্পদ উপ কমিটির সদস্য, সেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি ড.পি এম শফিকুল ইসলাম, বাগমারা উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও শ্রীপুর ইউপি চেয়ারম্যান মকবুল হোসেন মৃধা, বাগমারা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম সারোয়ার আবুল, তাহেরপুর পৌর আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আবু বাক্কার মৃধা মুনসুর প্রমূখ।
এসময় তার বিপুল সংখ্যক নেতাকর্মী ছাড়াও সাধারণ ভোটারা বাহিরে অবস্থান করছিলো।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa