- - -

ফজলে করিম চৌধুরী কে নৌকা প্রতিক দেওয়ায় রাউজান আ. লীগের আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ

Print News

ফজলে করিম চৌধুরী কে নৌকা প্রতিক দেওয়ায় রাউজান আ. লীগের আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ

রাউজানে ষষ্ঠবারের মতো এবিএম ফজলে করিম চৌধুরীকে আ. লীগের নৌকা প্রতিক মনোনীত করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কৃতজ্ঞতা জানিয়ে আনন্দ মিছিল করেছে রাউজান উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগ। গতকাল ২৬ নভেম্বর ঢাকার কেন্দ্রীয় কার্যালয়ে দলের সাধারণ সম্পাদক ওবাইদুল কাদের নৌকার মনোনীতদের তালিকা ঘোষনার পর এ আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়। মুন্সিরঘাটাস্থ দলীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হওয়া মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে মাস্টার দা সূর্যসেন চত্তরে গিয়ে সমাবেশের মধ্যদিয়ে শেষ হয়। উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি আনোয়ারুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ। বক্তব্য রাখেন আওয়ামীলীগ নেতা কামরুল হাসান বাহাদুর, ইরফান আহম্মদ চৌধুরী, নজরুল ইসলাম চৌধুরী, বশির উদ্দিন খান, জানে আলম জনি, জসিম উদ্দিন চৌধুরী, শওকত হাসান, হাসান মোহাম্মদ রাসেল, আবদুল লতিফ, এস এম মহিবুল্লাহ, সেলিম উদ্দিন, মহিলা আওয়ামীল নেত্রী, রেহেনা আফরোজা, জেবুর নেছা, রুজি আকতার, জান্নাতুল ফেরদৌস ডলি, কাউন্সিলর আজাদ হোসেন, যুবলীগ নেতা সারজু মোহাম্মদ নাছের, আহসান হাবিব চৌধুরী, তপন দে, জিয়াউল হক রোকন, আবু ছালেক, আসাদ হোসেন, ছাত্রলীগ নেতা শাখাওয়াত হোসেন চৌধুরী পিবলু, অনুপ চক্রবর্ত্তী, মোহাম্মদ আসিফ, কলেজ ছাত্রলীগ নেতা আরমান সিকদার, ফয়সাল মাহামুদ প্রমুখ। সমাবেশ শেষে দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মাঝে মিষ্টি বিতরণ করা হয়।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa