- - -

রাউজানে ষষ্ঠবারের মতো নৌকা প্রতিক এবিএম ফজলে করিম চৌধুরীর হাতে

Print News

রাউজানে ষষ্ঠবারের মতো নৌকা প্রতিক এবিএম ফজলে করিম চৌধুরীর হাতে

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৬ রাউজান সংসদীয় আসনে ষষ্ঠ বারের মতো আওয়ামীলীগের মনোনয়ন পেয়েছেন এবিএম ফজলে করিম চৌধুরী। ২৬ নভেম্বর বঙ্গবন্ধু এভিনিউ আওয়ামীলীগের কেন্দ্রীয় কার্যালয়ে সারা দেশের নৌকা প্রতিক মনোনীতদের তালিকা প্রকাশ করেন দলের সাধারণ সম্পাদক ওবাইদুল কাদের। সেই তালিকায় তিনি এবিএম ফজলে করিম চৌধুরীকে চট্টগ্রাম-৬ রাউজান আসনে দলের মনোনীত প্রার্থী হিসাবে ঘোষনা করেন।
জানা যায়, এবিএম ফজলে করিম চৌধুরী টানা চার মেয়াদে নৌকা প্রতিক নিয়ে জয় লাভ করে সংসদে প্রতিনিধিত্ব করছেন। দায়িত্ব পালন করেছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির। বর্তমানে রেথপথ মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির দায়িত্ব পালন করছেন। এছাড়া তিনি চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পালন করেন।
উপজেলা আওয়ামীলীগ সূত্রে জানা যায়, আওয়ামীলীগের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৯৯৬ সালে রাউজান আসনে প্রথম মনোনয়ন দেওয়ার পর ফজলে করিম চৌধুরী রাউজানের রাজনীতি ও জেলার রাজনীতিতে সক্রিয় হন। তিনি এই সাথে শুরু করেন রাউজানে উন্নয়ন যজ্ঞ। বিগত ২৭ বছর এলাকার মানুষের সাথে সৃষ্টি করেন সামাজিক, রাজনৈতিক বন্ধন। টানা পঞ্চমবার দলীয় মনোনয়ন পেয়ে চার বার সংসদ সদন্য নির্বাচিত হয়েছেন। দক্ষতার সাথে তার নির্বাচনী এলাকায় ব্যাপক উন্নয়ন তরান্বিত করায় ও দলীয় কর্মকান্ডে সংগঠনকে দক্ষতার সাথে পরিচালনার কারণে প্রধানমন্ত্রীর আস্থায় অর্জন করতেও পেরেছেন। তিনি ষষ্ঠবারের মতো দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করে জমা করে দলের মনোনয়ন লাভ করেন।
অপরদিকে এ আসনে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করে জমা করে মনোনয়ন বঞ্চিত হয়েছেন কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মাহাফুজুর হায়দার চৌধুরী রোটন, রাউজান পৌরসভার সাবেক মেয়র ও জেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক দেবাশীষ পালিত, জেলা আওয়ামীলীগের সহ সভাপতি আবুল কালম, মহানগর শ্রমিক লীগের সভাপতি বখতিয়ার উদ্দিন খান, রাউজান উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মুসলিম উদ্দিন খান, আইনজীবি নেতা ব্যারিস্টার ইমরানুল কবির ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি আওয়ামীলীগে যোগদান করা সালামত আলী নামে এক ব্যক্তি।

Loading

Facebook
Twitter
LinkedIn
ভূমি প্রতিমন্ত্রী আজ ২০ ১১ ২০২৬ হা...ারী মাদ্রাসার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন

হাটহাজারী মাদ্রাসার বার্ষিক মাহফিলে প্রধানমন্ত্রীর জন্য দোয়া প্রার্থনা; হাটহাজারীর ইমাম-মুয়াজ্জিন ও ধর্মীয় প্রতিষ্ঠানের জন্য সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল

Su Mo Tu We Th Fr Sa