
সাইফুল ইসলাম
আসন্ন দ্বাদশ জাতীয় নির্বাচনের তাফসিল ঘোষিত হয়েছে। তাফসিল অনুযায়ী ২০২৪ সালের জানুয়ারির ৭ তারিখ ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
তাফসিল ঘোষণা বাতিল, নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের দাবীতে দেশজুড়ে
হরতাল -অবরোধ পালন করছে বাংলাদেশের প্রধান রাজনৈতিক বিরোধী দল বিএনপিসহ অন্যান্য রাজনৈতিক দলসমূহ।
অন্যদিকে দ্বাদশ জাতীয় নির্বাচনের তাফসিলের পর বাংলাদেশ আওয়ামীলীগ নির্বাচনের প্রস্তুতি গ্রহণ করছে। ঠিক করছে আসন ভিত্তিক প্রার্থীদের। তাফসিল ঘোষণার পরপরই আ.লীগের দলীয় কার্যালয় এবং অনলাইনে দলীয় নমিনেশন ফরম বিক্রি শুরু করে। প্রার্থী যাচাই-বাছাই করে আজ দুপুর থেকে বাছাইকৃত প্রার্থীদের নাম ঘোষণা করেন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।তিনি তালিকা দেখে দেখে একের পর এক নাম ঘোষণা করছেন। এর আগে সকালে প্রার্থীদের গণবভনে ডাকা হয়েছিল।
চুড়ান্ত এ তালিকায় চট্টগ্রামের ১৬ সংসদীয় আসনে আ.লীগের যারা নৌকায় মনোনীত হলেন। তারা হচ্ছেন চট্টগ্রাম-১ (মিরসরাই)মাহবুবুর রহমান রুহেল। তিনি এবারে প্রথম মনোনীত হয়েছেন। এ আসনে তাঁর পিতা ইন্জিনিয়ার মোশাররফ হোসেন সংসদ সদস্য ছিলেন।
চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) খদিজাতুল আনোয়ার সনি। তিনি বিগত ৫ বছরে সংরক্ষিত মহিলা সংসদ ছিলেন। তাঁর পিতা এ আসনের প্রয়াত সংসদ সদস্য রফিকুল আনোয়ার। এ আসনে বিগত সময়ে খানকাহ ভিত্তিক তরিকত ফেডারেশনের চেয়ারম্যান সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারি সংসদ সদস্য নির্বাচিত হন। জোটগত ভাগাভাগিতে তিনি এ আসনে টানা সংসদসদস্য ছিলেন।
চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) মাহাফুজুর রহমান মিতা।চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড) এস এম আল মামুন।
চট্টগ্রাম-৫ (হাটহাজারী) এম এ সালাম। তিনি এ আসনে নতুন মনোনীত হলেন। বিগত সময় এ আসনে জোটের নেতা ব্যারিস্টার আনিছুর রহমান সংসদ সদস্যের দায়িত্ব পালন করেন। এম এ সালাম চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান এর দায়িত্ব পালন করেন।
চট্টগ্রাম-৬ (রাউজান) ফজলে করিম চৌধুরী। বিগত সময়ে তিনি এ আসনে সংসদসদস্য ছিলেন।
চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া)হাছান মাহমুদ। তিনি আওয়ামীলীগের সহ-সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন।তিনি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালযের মন্ত্রী।চট্টগ্রাম-৮ (বোয়ালখালী) আবদুস সালাম।
চট্টগ্রাম-৯ (কোতোয়ালী-বাকলিয়া) মহিবুল হাসান চৌধুরী নওফেল। তিনি বর্তমানে শিক্ষা প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করছেন।তাঁর পিতা প্রয়াত চসিক মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরী।চট্টগ্রাম-১০ (পাহাড়তলী-ডবলমুরিং) মহিউদ্দিন বাচ্চু। তিনি এ বছর এ আসনে সংসদসদস্য নির্বাচিত হন।
চট্টগ্রাম-১১ (বন্দর-পতেঙ্গা) এম এ লতিফ।চট্টগ্রাম-১২ (পটিয়া) মোতাহেরুল ইসলাম চৌধুরী।চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলী)সাইফুজ্জামান চৌধুরী জাবেদ। তিনি ভূমি মন্ত্রীর দায়িত্ব পালন করছেন। তিনি আ.লীগ নেতা আখতারুজ্জামান চৌধুরীর ছেলে।চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ) নজরুল ইসলাম চৌধুরী।
চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগড়া) আবু রেজা মোহাম্মদ নদবি।বিগত সময়ে তিনি এ আসনে সংসদসদস্য নির্বাচিত হয়েছিলেন।এছাড়া চট্টগ্রাম-১৬ (বাঁশখালী)মোস্তাফিজুর রহমন।
![]()









