- - -

ভৈরব শ্রীনগরে বাংলাদেশ মাদক বিরোধী সংগঠন এর সভাপতি ইমাম,সম্পাদক শফি সুমন নির্বাচিত

Print News

ভৈরব শ্রীনগরে বাংলাদেশ মাদক বিরোধী সংগঠন এর সভাপতি ইমাম,সম্পাদক শফি সুমন নির্বাচিত

 

 

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত বাংলাদেশ মাদক বিরোধী সংগঠন ভৈরব উপজেলা শাখা একটি স্বেচ্ছাসেবী সংগঠন । মাদক কে না বলি, আপনার আমার সন্তান যখন মাদকাসক্ত হয়ে জীবন্ত লাশ হয়ে দেশ ও জাতির জন্য বুঝা হয়ে পড়ে, তখন নিশ্চয়ই বুঝা যায়, মাদক কতটুকু ধ্বংসাত্মক জিনিস, “মাদক কাউকে করে না মাফ, ডেকে আনে জীবনের অভিশাপ , তাই আসুন মাদক বিরোধী সামাজিক আন্দোলন গড়ে তুলি, সুস্থ সুন্দর জীবন গড়ি।
গতকাল ২৫ নভেম্বর শনিবার বিকালে ভৈরব উপজেলা মাদক বিরোধী সংগঠনের শ্রীনগর ইউনিয়ন মাদক বিরোধী সংগঠনের নুতুন কমিটি ঘোষণা করা হয়।

উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি কিশোরগঞ্জ জেলা স্বেচ্ছাসেবকলীগ নেতা আনোয়ার পারভেজ, ভৈরব উপজেলা বাংলাদেশ মাদক বিরোধী সংগঠনের আওতাধীন ইউনিয়ন ভিত্তিক কমিটি গঠনমূলক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভৈরব উপজেলা মাদক বিরোধী সংগঠনের উপদেষ্টা সাপ্তাহিক সংবাদপাতার প্রধান সম্পাদক মোঃ নাজির উদ্দিন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদক বিরোধী যোদ্ধা যুবলীগ নেতা মোঃ মুক্তার উদ্দিন, মাদক বিরোধী যোদ্ধা জহিরুল ইসলাম, ডাঃ শফিকুল ইসলাম বাবুল।
উপস্থিত কন্ঠ ভোটে শ্রীনগর ইউনিয়ন যুবলীগ নেতা ইমাম উদ্দিন কে সভাপতি ও নাট্য পরিচালক শফি সুমন কে সাধারণ সম্পাদক করে শ্রীনগর ইউনিয়ন এর মাদক বিরোধী সংগঠন এর নতুন কমিটি ঘোষণা করা হয় ।
উক্ত অনুষ্ঠানে দল মত নির্বিশেষে কমিটির অন্যান্য সদস্যবৃন্দ সহ বিভিন্ন মাদক যোদ্ধা গণ উপস্থিত ছিলেন।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa