- - -

শায়েস্তাগঞ্জে তেলবাহী ট্রেনের নীচে কাটা পড়ে যুবক নিহত

Print News

শায়েস্তাগঞ্জে তেলবাহী ট্রেনের নীচে কাটা পড়ে যুবক নিহত

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলা তেলবাহী ট্রেনের নীচে কাটা পড়ে দ্বিখণ্ডিত হয়ে এক যুবকের প্রাণ হানি ঘটেছে । বুধবার (১৫ নভেম্বর ) সকাল ৭ টা ২০ মিনিটে উপজেলা পৌরশহরে কুতুবের চক এলাকায় ব্রিজের গোড়ায় এ দুর্ঘটনা ঘটে । নিহত যুবক নবীগঞ্জ উপজেলার বড় সাকুয়া গ্রামের বীরেন্দ্র পালের ছেলে বিনয় পাল (৩৫ ) । শায়েস্তাগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মীর সাব্বির আলী জানান , চট্টগ্রাম থেকে ছেড়ে আসা সিলেট গামী তেলবাহী ট্রেন শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে অর্ধ কিলোমিটার অদূরে কুতুবেরচক নামক স্থানে এসে পৌছলে এ সময় তেলবাহী ট্রেনের নীচে কাটা পড়ে বিনয় পাল দ্বিখণ্ডিত হয়ে যুবকের প্রাণ হানি ঘটে । পরে রেল পুলিশ দ্বিখণ্ডিত মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে পাঠানো হয়েছে ।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa