- - -

কালাইয়ে ভুল চিকিৎসায় গরুর মৃত্যু, চিকিৎসকের কারাদন্ড

Print News

কালাইয়ে ভুল চিকিৎসায় গরুর মৃত্যু, চিকিৎসকের কারাদন্ড

জয়পুরহাটের কালাইয়ে  ভুয়া সনদ ব্যবহার করে ভুল চিকিৎসায় গরু মেরে ফেলার অভিযোগে শরিফুল ইসলাম নামে এক পল্লী চিকিৎসককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। তার বিরুদ্ধে ভুল চিকিৎসায় একাধিক গরু মেরে ফেলার অভিযোগ রয়েছে।
শুক্রবার (১০ নভেম্বর) দুপুরে উপজেলার ভূগোইল গ্রামে এ সাজা দেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোছা.জান্নাত আরা তিথি।
সাজাপ্রাপ্ত শরিফুল ইসলাম উপজেলার পুনট ইউনিয়নের ভূগোইল এলাকার শহিদুল ইসলামের  ছেলে। বিকেলে তাকে জয়পুরহাট জেলা কারাগারে পাঠায় কালাই থানা পুলিশ।
কালাই উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তার কার্যালয়  সূত্রে জানা যায়, উপজেলার পুনট ইউনিয়নের ভূগোল এলাকার কৃষক আব্দুল মুমিনের ফ্রিজিয়ান ক্রস জাতের একটি গাভি ৮ মাসের গর্ভবতী ছিলো। গরুর গায়ে অতিরিক্ত তাপ থাকার কারনে  একই গ্রামের পল্লী চিকিৎসক শরিফুলকে খবর দিলে তাৎক্ষণিক এসে এন্টিবায়োটিক ঔষধ প্রয়োগ করে। ঔষধ প্রয়োগ করার ফলে গরুর শরীরের তাপমাত্রা কমে যায় এবং পানি শূন্যতার কারনে শুক্রবার সকালে গরুটি মারা যায়।

এ ঘটনায় ক্ষতিগ্রস্ত কৃষক  উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবরে লিখিত অভিযোগ দায়ের করেন। ইউএনও মোছা.জান্নাত আরা তিথি অভিযোগটি আমলে নিয়ে উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা.হাসান আলী ও পুলিশ নিয়ে ঘটনাস্থলে যান। এ সময় ঘটনার সত্যতা পেয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে পল্লী চিকিৎসক শরিফুলকে ভুল চিকিৎসা দেওয়ার অপরাধে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
কালাই উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা.হাসান আলী বলেন, ভূগোল গ্রামের এক ভুয়া চিকিৎসকের কারনে ফ্রিজিয়ান ক্রস ৮ মাসের গর্ভবতী গাভীটি মারা যায়। আমি ঘটনাস্থলে গিয়ে তাৎক্ষণিক ভুয়া চিকিৎসকের সনদ যাচাই করে জানতে পারি শরিফুল যুব উন্নয়ন থেকে ১মাসের  গবাদি পশু, হাঁস-মুরগী পালন পাথমিক চিকিৎসা বিষয়ক প্রশিক্ষণ নেন। এই প্রশিক্ষন নিয়ে গ্রামে এসে  গরুর চিকিৎসা করেন। এ ছাড়া তার কোন সনদ দেখাতে পারেনি। এর আগেও ভুল চিকিৎসায় গরু মরার অভিযোগ আছে শরিফুলের বিরুদ্ধে ।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa