- - -

ট্রাক চালক নিহত

Print News

ট্রাক চালক নিহত

 

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দাঁড়িয়ে থাকা ট্রাককে পিছন থেকে আরেকটি ট্রাকের ধাক্কায় এক ট্রাক চালক নিহত হয়েছে।
আজ ১১ নভেম্বর শনিবার মীরসরাই উপজেলার নিজামপুর কলেজের সামনে এই দুর্ঘটনা ঘটে। নিহত চালকের পরিচয় পাওয়া যায়নি।
আগ্রাবাদ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ সহকারী পরিচালক মো.আবদুর রাজ্জাক বলেন, শনিবার সকাল পৌনে পাঁচটার দিকে নিজামপুর কলেজের সামনে দাঁড়িয়ে থাকা ট্রাককে পিছন থেকে আরেকটি ট্রাক ধাক্কা দেয়।
পিছনের ট্রাকের চালক ট্রাকের নিচে চাপা পরে। ফায়ার সার্ভিসকে খবর দিলে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
কুমিরা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন বলেন, ট্রাকের ধাক্কায় এক ট্রাক চালক নিহত হয়েছে। মরদেহ উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ মর্গে পাঠানো হয়েছে।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa