- - -

বিএনপি-জামায়াতের হরতাল-অবরোধের প্রতিবাদে কুলিয়ারচর মহিলা আ. লীগের মানববন্ধন ও প্রতিবাদ সভা

Print News

বিএনপি-জামায়াতের হরতাল-অবরোধের প্রতিবাদে কুলিয়ারচর মহিলা আ. লীগের মানববন্ধন ও প্রতিবাদ সভা

 

দেশব্যাপী বিএনপি-জামায়াতের নৃশংস বর্বরতা, অগ্নি সন্ত্রাস, নৈরাজ্য, নারী, শিশু ও পুলিশের উপর হামলা, দ্বিতীয় দফা টানা ৪৮ ঘন্টা হরতাল ও অবরোধের প্রতিবাদে কিশোরগঞ্জের কুলিয়ারচরে মহিলা আওয়ামী লীগের উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

গত ৮ নভেম্বর বুধবার দুপুরে উপজেলার দ্বাড়িয়াকান্দি বাসস্ট্যান্ডে ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক সড়কে উপজেলা মহিলা আওয়ামী লীগের ব্যানারে এ মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

মানববন্ধন ও প্রতিবাদ সভায় উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি সৈয়দা নাছিমা আক্তার চায়না’র সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লিপি আক্তার, সাংগঠনিক সম্পাদক সালমা আক্তার শিমু, নাদিরা আক্তার, প্রচার সম্পাদক মোছা. শারমীন আক্তার, পৌর মহিলা আওয়ামী লীগের সভাপতি শামীমা আক্তার শিউলি, ছয়সূতী ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সভাপতি ইসরাত জাহান হাসি, রামদী ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সভাপতি কুমকুম আক্তার, উছমানপুর ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সভাপতি নাজমা সুলতানা ও ছয়সূতী ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাজিয়া আক্তার প্রমূখ।

মানববন্ধনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোছা. আছমা আক্তার, মোছা. নাছিমা, যুগ্ম সাধারণ সম্পাদক মাহফুজা আক্তার মীমসহ বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডের মহিলা আওয়ামী লীগের নারী নেতৃবৃন্দ।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa