
চট্টগ্রাম বৌদ্ধ বিহারে দানোত্তম কঠিন চীবর দান উৎসব সম্পন্ন
চট্টগ্রামের ঐতিহাসিক বৌদ্ধ বিহার চট্টগ্রাম বৌদ্ধ বিহারে গতকাল ১০ নভেম্বর শুক্রবার সকাল ৭ টায় বৌদ্ধ বিহার প্রাঙ্গনে চট্টগ্রাম বৌদ্ধ বিহার পরিচালনা কমিটি ও দায়ক দায়িকাদের আয়োজনে দানোত্তম কঠিন চীবর দান উৎসব সম্পন্ন হয়।
এ মহতী শুভ চীবর দান উৎসবে সংঘ প্রধান ছিলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বুদ্ধ পণ্ডিত, বুদ্ধিজীবী, লেখক, গবেষক প্রাবন্ধিক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পালি বিভাগের সাবেক চেয়ারম্যান ও চট্টগ্রাম বৌদ্ধ বিহারের উপাধ্যক্ষ প্রফেসর ড. জিনবোধি মহাথেরো। এসময় উপস্হিত ছিলেন চট্টগ্রাম সার্বজনীন বৌদ্ধ বিহারের অধ্যক্ষ প্রজ্ঞাপাল মহাথেরো, হিল চাদিগাং বৌদ্ধ বিহারের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ সাধনাজ্যোতি মহাথেরো, আন্তর্জাতিক বৌদ্ধ উন্নয়ন সংস্থা বাংলাদেশের চেয়ারম্যান ও বিশিষ্ট সংগঠক জে বি এস আনন্দবোধি থেরো, অক্সিজেন ত্রিরত্ন বৌদ্ধ বিহারের উপাধ্যক্ষ শান্তবোধি থেরো, সম্যকজ্যোতি ভিক্ষু, ভারতের চন্ডীগড় সম্মোধি ইন্টারন্যাশনাল বুড্ডিস্ট ফাউন্ডেশনের পরিচালক মহানাম ভিক্ষু, চট্টগ্রাম বৌদ্ধ বিহারের আবাসিক নন্দবোধি ভিক্ষু, মেত্তাবোধি ভিক্ষু, সুমনবোধি ভিক্ষু, বংশবোধি ভিক্ষু।
![]()









