
লোকগীতি ও ভাওয়াইয়া গানের কণ্ঠশিল্পী নাদিরা বেগম মারা গেছেন। গত সোমবার রাত সাড়ে ৯টায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর।
নাদিরা বেগম বিখ্যাত ‘কল কল ছল ছল নদী করে টলমল’ গানের গীতিকার ও সুরকার এ কে এম আবদুল আজিজের মেয়ে।
১৯৬০ সালে রেডিওতে সংগীত শিল্পী হিসেবে তালিকাভুক্ত হন নাদিরা। তিনি ভাওয়াইয়া একাডেমির সভাপতি হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন।
![]()









