- - -

পদোন্নতি প্রাপ্তির দাবিতে আইজিপির সাথে সাক্ষাৎ

Print News

পদোন্নতি না পাওয়ায় হতাশা প্রকাশ করে পুলিশের মহাপরিদর্শকের (আইজিপি) সঙ্গে দেখা করেছেন ৩৫তম ও ৩৬তম বিসিএস ক্যাডারের প্রায় ৭০ পুলিশ কর্মকর্তা।
গতকাল বুধবার আইজিপির সঙ্গে এক ঘণ্টা বৈঠকের পর তারা পুলিশের বিশেষ শাখার (এসবি) প্রধান ও ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনারের সঙ্গেও আলাদা আলাদা বৈঠক করেন।
সাধারণত বিসিএস ক্যাডাররা পুলিশে যোগদানের ৫ বছরের মধ্যে অ্যাডিশনাল পুলিশ সুপার পদে পদোন্নতি পেয়ে থাকেন।
আইজিপিকে কর্মকর্তারা জানান, ৩৫তম ব্যাচের কর্মকর্তারা গত ছয় বছর সাত মাস ধরে দায়িত্ব পালন করেও সহকারী পুলিশ সুপার থেকে অতিরিক্ত পুলিশ সুপার পদে পদোন্নতি পাননি।
বৈঠকে উপস্থিত ছিলেন এমন এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘আমরা পদোন্নতি পাচ্ছি না, অথচ একই ব্যাচের অ্যাডমিন, ট্যাক্সের কর্মকর্তারা ইতোমধ্যেই পদোন্নতি পেয়েছেন। এটা হতাশাজনক ও দুঃখজনক।
কর্মকর্তারা আরও জানান, বৈঠকে আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন তাদের পদোন্নতির বিষয়ে আশ্বস্ত করেছেন। সিনিয়র ব্যাচের কর্মকর্তাদের পদোন্নতি প্রক্রিয়া শেষ হলেই এই ব্যাচ দুটির পদোন্নতির প্রক্রিয়া শুরু করবেন তারা।
এসবি প্রধান মনিরুল ইসলামও বলেছেন যে, আগের ব্যাচের পদোন্নতি প্রক্রিয়া শেষ হওয়ার পরে পরের ব্যাচের পদোন্নতির প্রক্রিয়া শুরু হবে যথাযথ সময়ে।
গতকাল মঙ্গলবার ১৪০ জন পুলিশ সুপারকে অতিরিক্ত উপমহাপরিদর্শক এবং ১৭৭ জন অতিরিক্ত পুলিশ সুপারকে পুলিশ সুপারের পদে পদোন্নতি দেয় সরকার।
আগামী দুয়েকদিনের মধ্যে পুলিশের অন্তত ৬৪ কর্মকর্তা ডিআইজি এবং ১০ জন অতিরিক্ত মহাপরিদর্শক হিসেবে পদোন্নতি পাবেন বলেও জানা গেছে।
কর্মকর্তারা জানান, নির্বাচনের আগে সরকার গত কয়েক মাসে এই সুপারনিউমারারি পদগুলো তৈরি করেছে।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa