
বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক কমিটির সদস্য সচিব মোহাম্মদ আমিনুল ইসলামের নেতৃত্বে বিএনপি জামাতের ডাকা অবৈধ অবরোধের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল অংশ নেন বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক উপ কমিটির বিশেষজ্ঞ সদস্য লায়ন আলহাজ্ব মোহাম্মদ ইমরান সহ কমিটির অন্যান্য সদস্যবৃন্দ।
মিছিল পরবর্তী সমাবেশে বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক কমিটির সদস্য সচিব মোহাম্মদ আমিনুল ইসলাম বলেন, জনবিচ্ছিন্ন বিএনপি-জামায়াত গং আন্দোলনের নামে দেশে সন্ত্রাস, অগ্নি সংযোগ করে নৈরাজ্য সৃষ্টি করতে চায়। তারা অবরোধের নামে গাড়ি পুড়িয়ে দেশের উন্নয়ন ও অগ্রগতি ব্যাহত করতে চায়। আগামী জাতীয় সংসদ নির্বাচন বানচাল করতে চায়। কিন্তু দেশের মানুষ আজ বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ এবং দেশী বিদেশি ষড়যন্ত্র মোকাবিলা করে যথা সময়ে অনুষ্ঠিতব্য আগামী জাতীয় সংসদ নির্বাচনে আবারো বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী নির্বাচিত করে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে যে কোন ত্যাগ স্বীকারে প্রস্তুত।
![]()









