- - -

বীর মুক্তিযোদ্ধা মঈনউদ্দীন খান বাদলের ৪র্থ মৃত্যুবার্ষিতে স্মরণ সভা আগামীকাল

Print News

বীর মুক্তিযোদ্ধা মঈনউদ্দীন খান বাদলের ৪র্থ মৃত্যুবার্ষিতে স্মরণ সভা আগামীকাল

রাজনীতির দুঃসময়ে সাহসী পুরুষ, রাজপথের লড়াকু সৈনিক, রাজনীতির রাজপুত্র, চট্টগ্রাম তথা বাংলাদেশের কৃতি সন্তান, বীর মুক্তিযোদ্ধা, চট্টগ্রামের বোয়ালখালী আসন হতে একাধিকবার নির্বাচিত সাংসদ, তুখোড় বক্তা, নির্লোভ ও আপোষহীন সাহসী রাজনীতিবিদ, কালুরঘাট সেতু বাস্তবায়নের জন্য সরকারের কাছে সাহসের সাথে দাবি উপস্থাপনকারি, সংবাদ ও সংবিধান বিশেষজ্ঞ, বীর মুক্তিযোদ্ধা মঈনউদ্দীন খান বাদল এর চতুর্থ মৃত্যু বার্ষিকীতে স্মরণ সভা চট্টগ্রাম নাগরিক ফোরামের উদ্যোগে আগামীকাল ৭ নভেম্বর মঙ্গলবার বিকাল সাড়ে তিনটায় চট্টগ্রাম প্রেসক্লাবের এস রহমান হলে অনুষ্ঠিত হবে।

স্মরণ সভায় বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের প্রতিনিধিগণ উপস্থিত থেকে প্রয়াত বীর মুক্তিযোদ্ধা মঈনউদ্দীন খান বাদলের উপর আলোচনা ও স্মৃতিচারণ মূলুক বক্তব্য রাখবেন।

স্মরণ সভা স্বার্থক করে তোলার জন্য মঈনউদ্দীন খান বাদল এর অনুসারী ও চট্টগ্রাম নাগরিক ফোরামের সকলকেই উপস্থিত থাকার আহবান জানিয়েছেন ফোরামের চেয়ারম্যান ব্যারিস্টার মনোয়ার হোসেন, মহাসচিব মো. কামাল উদ্দিন ও অনুষ্ঠান সমন্বয়কারী সাংবাদিক স ম জিয়াউর রহমান।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa