- - -

শায়েস্তাগঞ্জে রেলওয়ে অর্ধশতাধিক বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্নের পর আবারও অবৈধ ভাবে বিদ্যুৎ ব্যবহার

Print News

শায়েস্তাগঞ্জে রেলওয়ে অর্ধশতাধিক বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্নের পর আবারও অবৈধ ভাবে বিদ্যুৎ ব্যবহার

 

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ রেলওয়ে অর্ধ শতাধিক অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার দুই দিন আবারও অবৈধ ভাবে বিদ্যুৎ ব্যবহার করছে । এলাকাবাসী অভিযোগ সূত্রে জানা যায় , সারা দেশে রেলওয়ে প্রতিটি স্টেশন এলাকায় অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন অভিযান করা হয় । এই অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন অভিযান শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশন এলাকায় গত ২৩ অক্টোবর সকাল ১০ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত অর্ধ শতাধিক অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন অভিযান চালায় আখাউড়া উর্ধতন উপ-সহকারী প্রকৌশলী বিদ্যুৎ বিভাগের কর্মকর্তা- কর্মচারীরা । তবে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার পর যেতে না যেতেই গত ২৫ অক্টোবর থেকে অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন কারীদের রেলওয়ে পরিত্যক্ত বাসা, হোটেল , দোকান ও বস্তি এলাকায় নিরবে বিদ্যুৎ সংযোগ দিয়েছে কতিপয় ইলেকট্রিশিয়ান । এখানে বসবাস করে প্রচুর টাকা লোভ লালসা পড়েছে । কেউ রয়েছে কতিপয় ইলেকট্রিশিয়ান কাছ থেকে ফায়দা নিয়ে তার প্রশংসা দিচ্ছে এবং শক্তি শালি নেট তৈরি করে বেড়াচ্ছে । এদিকে রেলওয়ে উর্ধতন কর্মকর্তা- কর্মচারীকে অনেক মিথ্যা কথা ধামাচাপা দিয়ে রাখা হচ্ছে । এ বিষয়ে রেলওয়ে বিদ্যুৎ বিভাগের এস এস এ ইলেকট্রিক কর্মকর্তা মুহাম্মদ আসাদুজ্জামান খান জিজ্ঞাসা করলে তিনি এ প্রতিনিধিকে বলেন , অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার পর কেউ আবার অবৈধ বিদ্যুৎ সংযোগ নিয়ে ব্যবহার করলে রেলওয়ে ব্রিটিশ আইনে তাদের বিরুদ্ধে মামলা দেওয়া হবে । রেলের ভেতরে পরিত্যক্ত বাসাতে বেআইনি ভাবে কোনো পল্লী বিদ্যুৎতের মিটার বসানো যাবে না । নাম প্রকাশ্যে অনু ইচ্ছুক এলাকার আরো অভিযোগ পাওয়া যায় , শায়েস্তাগঞ্জ রেলওয়ে কতিপয় ইলেকট্রিশিয়ান মোঃ মোশাররফ হোসেন নেশা গ্রস্থ হয়ে এলাকার পরিবেশ নষ্ট করে নিচ্ছে । এছাড়া রেলওয়ে বিদ্যুৎ সংযোগ দিবে বলে অনেক আপামর লোকের কাছ থেকে অগ্রিম টাকা নিয়ে ধামাচাপা দিয়ে রাখা হয়েছে এবং অনেক সময় উওেজিত হয়ে যায় । এ ব্যাপারে কতিপয় ইলেকট্রিশানকে অন্যত্র বদলী করা জন্য সচেতন মহল মনে করেন ।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa