- - -

চসিক মেয়রের ফিনল্যান্ড যাত্রা ভারপ্রাপ্ত মেয়র আবদুস সবুর লিটন

Print News

চসিক মেয়রের ফিনল্যান্ড যাত্রা ভারপ্রাপ্ত মেয়র আবদুস সবুর লিটন

 

চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরী “হাবা-আন্ডারগ্রাউন্ড ওয়েস্ট স্টোরেজ সিস্টেম” এর আমন্ত্রনে আজ রবিবার রাত সাড়ে ৮ টায় চট্টগ্রাম থেকে অভ্যন্তরিন একটি ফ্লাইটে ঢাকায় রওনা হবেন।

তিনি ঢাকা থেকে সোমবার সোয়া ৭টার ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর থেকে ফিনল্যান্ডের তুর্কু শহরে উদ্দেশ্যে রওনা হবেন। তিনি সেখানে হাবা কোম্পানির তৈরি বর্জ্য ব্যবস্থাপনার আধুনিক বিভিন্ন সিস্টেম প্রত্যক্ষ করবেন। তাঁর একান্ত সচিব আবুল হাশেম সফরসঙ্গী থাকবেন।

সিটি মেয়র মো. রেজাউল করিম চৌধুরী ফিনল্যান্ড সফর শেষে আগামী ১৫ নভেম্বর দেশে ফিরবেন বলে কথা রয়েছে। মেয়র মো. রেজাউল করিম চৌধুরী ফিনল্যান্ডে অবস্থানকালীন সময়ে প্যানেল মেয়র-১ ও ওয়ার্ড কাউন্সিলর আবদুস সবুর লিটন ভারপ্রাপ্ত মেয়র হিসাবে দায়িত্ব পালন করবেন।

Loading

Facebook
Twitter
LinkedIn
ভূমি প্রতিমন্ত্রী আজ ২০ ১১ ২০২৬ হা...ারী মাদ্রাসার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন

হাটহাজারী মাদ্রাসার বার্ষিক মাহফিলে প্রধানমন্ত্রীর জন্য দোয়া প্রার্থনা; হাটহাজারীর ইমাম-মুয়াজ্জিন ও ধর্মীয় প্রতিষ্ঠানের জন্য সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল

Su Mo Tu We Th Fr Sa