
রাউজানের এমপি ফজলে করিম চৌধুরীর মাতা মরহুমা সাজেদা কবির চৌধুরীর মৃত্যুবার্ষিকি পালিত
রাউজানের সংসদ সদস্য এ.বি.এম ফজলে করিম চৌধুরীর মাতা ও পূর্ব পাকিস্তান প্রাদেশিক পরিষদের বিরোধী দলীয় নেতা মরহুম এ.কে.এম ফজলুল কবির চৌধুরীর সহধর্মীনি মরহুমা সাজেদা কবির চৌধুরীর ২১তম মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে। গতকাল শুক্রবার সকালে গহিরায় বক্সে আলী চৌধুরী বাড়ীস্থ মসজিদে খতমে কোরান, মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। মিলাদ মাহফিল শেষে মরহুমার আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করেন রাউজান সরকারি কলেজ জামে মসজিদের খতিব আল্লামা বোরহান উদ্দিন আল কাদেরী।
মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন মরহুমার পুত্র রেলপথ মন্ত্রনালয় সর্ম্পকিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবি এম ফজলে করিম চৌধুরী, ব্যবসায়ী এবি এম ফজলে রশিদ চৌধুরী, মরহুমার দৌহিত্র তরুন আওয়ামী লীগ নেতা ফারাজ করিম চৌধুরী, রাউজান উপজেলা চেয়ারম্যান এহেসানুল হায়দার চৌধুরী বাবুল, রাউজান উপজেলা সহকারী কমিশনার ভৃুমি রিদুয়ানুল ইসলাম, রাউজান উপজেলা আওয়ামী লীগের সভাপতি কাজী আবদুল ওহাব, রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ, সিনিয়র সহসভাপতি আনোয়ারুল ইসলাম, রাউজান থানার ওসি আবদুল্লাহ আল হারুনসহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ কৃষক লীগের নেতৃবৃন্দ ও রাউজানের ইউপি চেয়ারম্যান, পৌর কাউন্সিল, শিক্ষক, সাংবাদিকসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ । মিলাদ মাহফিল শেষে মরহুমা সাজেদা কবির চৌধুরীর কবর জেয়ারত ও পুস্পস্তবক অর্পন করে শ্রদ্ধা নিবেদন পরিবার বর্গসহ বিভিন্ন সংগঠন।
![]()









