- - -

কিশোর গন্জে কমিউনিটি পুলিশিং ডে উদযাপন

Print News

কিশোর গন্জে কমিউনিটি পুলিশিং ডে উদযাপন

 

“পুলিশ জনতা ঐক্য করি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি” এ প্রতিপাদ্য স্লোগানে কিশো রগঞ্জে উদযাপন করা হচ্ছে কমিউনিটি পুলিশিং ডে।

এ উপলক্ষে শনিবার (৪ নভেম্বর) সকালে পুলিশ সুপারের কার্যালয় প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এর আগে বেলুন উড়িয়ে কর্মসূচি উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আবুল কালাম আজাদ ও ‍পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ।

শোভাযাত্রায় জেলা প্রশাসক মোহাম্মদ আবুল কালাম আজাদ, পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. মোস্তাক সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোহাম্মদ নূরে আলম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. আল আমিন হোসাইন, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, মুক্তিযোদ্ধা, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি পেশার প্রতিনিধিরা অংশ নেন।

পরে পুলিশ লাইন্স ড্রিলসেডে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa